Saturday, March 14, 2026

মুম্বই গিয়ে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

সঙ্গীতজগতে নক্ষত্রপতন। লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) জীবনাবসান। রবিবার সকাল ৮ টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী। মৃত্যুকালে কিংবদন্তি এই সঙ্গীতশিল্পীর বয়স হয়েছিল ৯২ বছর। করোনা আক্রান্ত হওয়ার পরই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। কিন্তু শনিবারই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই রবিবার সকালে ঘুমের দেশে পাড়ি দেন লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশেই। সকালেই শিল্পীর (Lata Mangeshkar) মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এরপর কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লি (Delhi) থেকে মুম্বইয়ে (Mumbai) ছুটে এসেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-”প্রেম-শ্রদ্ধা-প্রার্থনা”, লতাকে দেখেই তানপুরা নিয়ে অনুশীলন শুরু এ আর রহমানের

বিকেল ৫ টা ১৫ নাগাদ মুম্বই পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে ৬ টা ২০ নাগাদ শিবাজি পার্কে উপস্থিত হন তিনি। শিবাজি পার্কে লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

শিবাজি পার্কে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar), মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray), রাজ ঠাকরে (Raj Thackeray), শরদ পাওয়ার (Sharad Pawar), পিযূষ গোয়েল (Piyush Goyal) প্রমুখ।

আরও পড়ুন-ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে পারদর্শী ছিলেন, শর্মিলার স্মৃতিচারণায় “অজানা” লতা

এদিন মুম্বইয়ের শিবাজি পার্কে (Mumbai Shivaji Park) সন্ধে সাড়ে ৬টায় শেষকৃত্য সম্পন্ন হয় কিংবদন্তি শিল্পীর। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...