Tuesday, June 23, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে জয় পেল ভারতীয় দল। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পোলার্ডদের ৬ উইকেটে হারাল রোহিত শর্মার দল। ম‍্যাচের সেরা চার উইকেট নেওয়া যুজবেন্দ্র চ‍্যাহাল। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।

২) শারীরিক অবস্থার উন্নতি হলেও, এখনও ভেন্টিলেশনে রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। রবিবারও ভেন্টিলেশন থেকে ছাড়া হল না তাকে। হৃদযন্ত্রের অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভাল, এমনকি  হৃদস্পন্দনও নিয়ন্ত্রণে রয়েছে বলে এদিন জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

৩) সোমবার আইএসএলের পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ওড়িশা এফসি। শেষ ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই ড্র করে লাল-হলুদ ব্রিগেড। সোমবার ওড়িশার বিরুদ্ধে সেই পারফরম্যান্সই ধরে রাখতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল।

৪) অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ  চ‍্যাম্পিয়ন ভারত। ফাইনালে ৪ উইকেটে হারাল ইংল‍্যান্ডকে। ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮-র পর আবার ২০২২, এই নিয়ে পাঁচ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া। ফাইনালে দুরন্ত বোলিং রাজ বাওয়ার।

৫) কিংবদন্তি লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে। শোকজ্ঞাপন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, মিতালি রাজদের।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...