স্বাস্থ্য-পরিষেবায় বিপ্লব! স্বাস্থ্যসাথীর সুরক্ষা বলয়ে এখন রাজ্যের ৭৪%-এর বেশি মানুষ

স্বাস্থ্যসাথীতে বিপ্লব এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর সকলের জন্য তৈরি করেছেন এক সুরক্ষা বলয়। সেই সুরক্ষা বলয়ে বর্তমানে ২.৪৫ কোটি পরিবার অন্তর্ভুক্ত। সুরক্ষিত ৮.৫১ কোটিরও বেশি মানুষ। প্রকল্প চালুর ১০ বছরের মধ্যেই মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা করেছেন স্বাস্থ্যসাথী প্রত্যেকের অধিকার, একটি সামাজিক গ্যারান্টি। সেই গ্যারান্টি মেনেই চারটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের সুবিধা সরাসরি বেসরকারি হাসপাতালেও প্রদান করা হবে বলে নিশ্চিত করেছে রাজ্য।
Sponsored

স্বাস্থ্যসাথী প্রকল্পটি চালু হয় ২০১৬ সালে। এই প্রকল্পে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা খরচে চিকিৎসার অনুমোদন দেয় রাজ্য সরকার। সেইমতো রাজ্যে হাসপাতাল ও নার্সিংহোমগুলি স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়। বর্তমানে ২,৯২৮টি হাসপাতাল ও নার্সিংহোম তালিকাভুক্ত রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে। ১.০৪ কোটিরও বেশি উপভোক্তা পরিষেবা গ্রহণ করেছেন এবং ১৩,৭৪০ কোটি টাকার দাবি নিষ্পত্তি হয়েছে। সুসংবদ্ধ নীতিতে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বাংলার ৭৪.৫ শতাংশ মানুষকে এনে দিতে সক্ষম হয়েছে রাজ্য সরকার। সরকারি অর্থায়নে স্বাস্থ্যবিমার ক্ষেত্রে দেশে অন্যতম শীর্ষস্থানীয় এই প্রকল্প। স্বাস্থ্যসাথী কোনও সাধারণ প্রকল্প নয়, এটি একটি সামাজিক গ্যারান্টি, একটি সর্বাঙ্গীণ স্বাস্থ্য সুরক্ষা বলয়। এই প্রকল্প নিশ্চিত করে যে, চিকিৎসার খরচের কারণে কোনও পরিবার যেন আর্থিক সংকটে না পড়ে। এই প্রকল্প সেই নীতিকেই প্রতিষ্ঠা করে যে, স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার কোনও বিশেষ সুবিধা নয়, বরং প্রত্যেকের অধিকার।
এই অবস্থায় রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের গ্রাহকদের জন্য বড় সুখবর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার থেকে হার্নিয়া, হাইড্রোসিল, ফিসারেক্টমি এবং আর্থোস্কোপিক— এই চারটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের সুবিধা সরাসরি বেসরকারি হাসপাতালেও মিলবে। এই সংক্রান্ত একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এর আগে এই পরিষেবাগুলো কেবল সরকারি হাসপাতালেই সীমাবদ্ধ ছিল। সরকারি হাসপাতালের পরিকাঠামো এই চিকিৎসার জন্য যথেষ্ট উন্নত। এবার সাধারণ মানুষের সুবিধা এবং বেসরকারি পরিকাঠামোকে কাজে লাগাতে রাজ্যের উদ্যোগ।
আরও পড়ুন - লক্ষ্মীর ভাণ্ডার থেকে কৃষকবন্ধু: রবিবার থেকেই প্রতিটি বিধানসভায় শুরু বিশেষ আবেদন গ্রহণ
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
2h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
10h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
11h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
12h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
13h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
14h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
15h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
17h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
18h ago
