Monday, April 13, 2026

Mamata: অখিলেশ জিতুক, বিজেপি হারুক: লখনউ যাওয়ার আগে বার্তা মমতার

Date:

Share post:

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) আগেই জানিয়েছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনে লড়বেন না তাঁরা। তবে সমর্থন জানাবেন সমাজবাদী পার্টিকে। তাঁকে সেখানে অখিলেশ যাদবের (Akhilish Yadav) হয়ে প্রচারের জন্য আমন্ত্রণ জানাতে কলকাতায় এসেছিলেন সমাজবাদী পার্টির (Samajbadi Party) নেতা কিরণময় নন্দ। সেইমতো ৮তারিখ লখনউয়ে (Lucknow) অখিলেশ যাদবের সঙ্গে যৌথ ভার্চুয়াল জনসভা রয়েছ ও সাংবাদিক বৈঠক রয়েছে মমতার। তার আগে সোমবার বিকেলে সেখানে গেলেন তিনি। যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, সমাজবাদী পার্টির প্রতি তাঁর নৈতিক সমর্থন রয়েছে।

মমতা বলেন, অখিলেশ যাদব আমন্ত্রণ জানিয়েছিলেন বলে লখনউ যাচ্ছি। আমি চাই উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি জিতুক। আমার নৈতিক সমর্থন রয়েছে”।

তৃণমূল (Tmc) নেত্রী বলেন, বিজেপিকে (Bjp) হটাতে এক সঙ্গে ভোটের লড়াই করলে ভালো হত। কিন্তু বিজেপি বিরোধী ভোট কাটতে যান না তৃণমূল সুপ্রিমো। সমাজবাদী পার্টিকে সমর্থন করছে তৃণমূল।

বিধানসভা নির্বাচনের না হলেও, ২০২৪-এর লোকসভা নির্বাচনে পাঞ্জাবেও তৃণমূল লড়াই করবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূলের পুরভোটের তালিকা নিয়ে কোনো অসন্তোষ নেই। সুব্রত বক্সি-পার্থ চট্টোপাধ্যায় যে তালিকা দিয়েছেন তাই চূড়ান্ত। জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...