Tuesday, June 23, 2026

দার্জিলিং পুরসভায় ২২ আসনে লড়বে মোর্চা, ১০টিতে তৃণমূল

Date:

Share post:

দার্জিলিং পুরসভা ভোটে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে সমঝোতা করেই নির্বাচনের ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর ৩২ আসন বিশিষ্ট দার্জিলিং পুরভোটে ২২টি ওয়ার্ডে লড়বে মোর্চা এবং ১০টিতে তৃণমূল। তবে এই প্রথম নয়, একুশের বিধানসভা নির্বাচনেও পাহাড়ের তিন আসনে মোর্চার সঙ্গে সমঝোতা হয়েছিল তৃণমূলের।

এর আগে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ঘোষণা করেছিলেন, ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি কর্পোরেশন নির্বাচনে ৪৭ ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীদের সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা। সব মিলিয়ে দার্জিলিংয়ের পাহাড় ও সমতলের রাজনীতিতে এখন মোর্চা-তৃণমূল যুগলবন্দি কতটা ফায়দা তুলতে পারে সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...