Friday, June 19, 2026

পুরভোটকে মাথায় রেখে জেলাভিত্তিক কো-অর্ডিনেটর তৈরি করল তৃণমূল

Date:

Share post:

১০৭ টি পুরসভার(Municipality Election) প্রার্থী তালিকা নিয়ে কোনও সমস্যা নেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অনুমদিত প্রার্থী তালিকা সংশ্লিষ্ট জেলায় দলের নেতৃত্বকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে যেটুকু অসামঞ্জস্য ছিল সেগুলিও ঠিক করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কোথাও কোনো বিভ্রান্তি নেই জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস(TMC)। একই সঙ্গে আবারও জানিয়ে দেওয়া হল, দল একটাই, নেত্রী একজনই, পতাকা এক চিহ্ন এক৷ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee।

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরভোটের জন্য কয়েজন নেতাকে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দিয়েছেন। দলের মহাসচিব জানিয়েছেন, জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে এই কো-অর্ডিনেটররা কাজ করবেন।

১.যারা কো-অর্ডিনেটর করবেনঃ

২.হাওড়া হুগলি পূর্ব বর্ধমান: পুলক রায়

৩.উত্তর ২৪ পরগনা : জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক

৪.দক্ষিণ ২৪ : শুভাশীষ চক্রবর্তী, অরূপ বিশ্বাস

৫.ফিরহাদ: মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর

৬.কোচবিহার, পূর্ব মেদিনীপুর: সুব্রত বক্সি

৭.ঝাড়গ্রাম : পার্থ চট্টোপাধ্যায়

৮.পুরুলিয়া, বাঁকুড়া: মলয় ঘটক

৯.আলিপুরদুয়ার: চন্দ্রিমা, মলয়

১০.জলপাইগুড়ি: সৌরভ চক্রবর্তী

১১.পশ্চিম মেদিনপুর: অজিত মাইতি, মানস ভূইয়া

১২.দক্ষিণ দিনাজপুর: শশি পাঁজা

১৩.দার্জিলিং: গৌতম দেব

১৪.নদীয়া: পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দু শেখর রায়, ব্রাত্য বসু

প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তির বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, নেত্রী যে তালিকায় অনুমোদন দিয়েছেন সেই দলীয় প্রার্থীদের সমর্থনেই প্রচারে নামবেন সকলে। এত বড় নির্বাচন। মিনি বিধানসভা। অনেকেই প্রার্থী হতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তাতে কর্মীদের উৎসাহ উদ্দীপনা বেড়েছে। কিন্তু প্রার্থী তো একজনই হয়।
তাই দলের প্রার্থী দলীয় পতাকার সঙ্গে সকলে এক হয়ে দাঁড়াবেন। কর্মীরা যে সংগ্রামের মধ্যে দিয়ে দলকে দাঁড় করিয়েছেন সেদিকে লক্ষ্য রেখেই প্রার্থী তালিকায় দলনেত্রী অনুমোদন দিয়েছেন। তাকেই সমর্থন করবেন।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...