Friday, June 19, 2026

Siliguri: দার্জিলিঙের ১০টি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল, এবার শিলিগুড়ি দখল হবে: অরূপ

Date:

Share post:

পাহাড়ে কোনও রাজনৈতিক দলের সঙ্গে কোনও আসন সমঝোতা পথে আমরা যাচ্ছেন না। তবে, দার্জিলিং পুরভোটের ১০ টি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল (Tmc)। সোমবার, শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে করে প্রার্থী তালিকা ঘোষণা করে জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

২৭ ফেব্রুয়ারি গোটা রাজ্যের বিভিন্ন পুরসভার সঙ্গে দার্জিলিং (Darjeeling) পুরসভার নির্বাচন। পুরসভার মোট ৩২টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে দশটি ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে তৃণমূল (TMC)। সোমবার, শিলিগুড়িতে তৃণমূলে জেলা কার্যালয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী ও গৌতম দেব (Goutam Dev) সাংবাদিক বৈঠক করেন। অরূপ বিশ্বাস বলেন, “পাহাড়ে কোনও রাজনৈতিক দলের সাথে কোন আসন সমঝোতা পথে আমরা যাচ্ছি না কিন্তু ১০ টি আসনে প্রার্থী দিচ্ছি আমরা।”

আরও পড়ুন:পুরভোটকে মাথায় রেখে জেলাভিত্তিক কো-অর্ডিনেটর তৈরি করল তৃণমূল

এদিন অরূপ বিশ্বাস বলেন, শিলিগুড়িতে এবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। ৪৭ টির মধ্যে ৪৭ টি আসনেই তৃণমূল জয়ী হবে। যারা ৪৭ টি আসনে প্রার্থী দিতে পারে না তারা জয়ী হবে না। অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলে অরূপ বলেন, বিজেপিকে জেতানোর দায়িত্ব নিয়েছেন অশোক। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনও এই দায়িত্ব নেবে না।

এদিন অরূপ বিশ্বাস ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ শিলিগুড়ি পুর নির্বাচনী প্রচারে শিলিগুড়ি ৪৭ টি ওয়ার্ডের নেপালি ভাষাভাষীর মানুষদের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সমাজসেবী তথা চিকিৎসক পিডি ভুটিয়া। অরূপ বলেন, শিলিগুড়ির মানুষ এবার তৃণমূলের উপরেই আস্থা রাখবে। কারণ শিলিগুড়ি পুর এলাকায় কোনও উন্নয়ন হয়নি। গোটা রাজ্য জুড়ে যে উন্নয়ন হয়েছে তার বিন্দুমাত্র বামেরা করতে পারেনি। তাই এবার তৃণমূলই শিলিগুড়ি দখল করতে চলেছে।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...