Saturday, March 14, 2026

Paray Shikkhalaya:পাড়ায় শিক্ষালয়ে ব্যাপক সাড়া! সপ্তাহের ৫দিন চলবে ক্লাস

Date:

Share post:

রাজ্যে ফের চালু হয়েছে স্কুল। সেইসঙ্গে ছোটদের জন্য চালু করা হয়েছে পাড়ায় শিক্ষালয় প্রকল্প। অতিমারিকে হারিয়ে ফের ছন্দে ফিরছে পঠনপাঠন ব্যবস্থা। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নিয়মিত স্কুল চলছে। এবার পাড়ায় শিক্ষালয় প্রকল্পের ব্যাপক সাড়া পেয়ে নয়া নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর।

আরও পড়ুন:দাউদকে পাকড়াও করতে উঠেপড়ে লাগল NIA, UAPA ধারায় মামলা রুজু

শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, এবার থেকে সপ্তাহে পাঁচ দিন সকাল ১০টা ৫০ মিনিট থেকে বিকাল ৪.৩০টে পর্যন্ত ছাত্র ছাত্রীদের ক্লাস চলবে। এর আগে সপ্তাহে পাঁচ দিন সকাল ১১টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত ক্লাস নেওয়ার কথা বলা হয়েছিল।

প্রসঙ্গত, শিক্ষা দফতরের নির্দেশিকায় পাড়ায় শিক্ষালয়ে পড়ুয়াদের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বড় মাঠ হলে সেখানে ৮০ থেকে ১০০ জন পড়ুয়াকে নিয়ে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ছোট মাঠের ক্ষেত্রে ৪০ থেকে ৫০ জন ক্লাস করতে পারবে বলে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। তাদের উপস্থিতির বিষয়টি লেখা হবে সাদা কাগজে। পড়ে তা স্কুলের খাতায় তুলে দিতে হবে বলে নির্দেশে জানানো হয়েছে। চলতি মাসের ৭ তারিখ থেকে চালু হয়েছে পাড়ায় শিক্ষালয়। এতে ব্যাপক সাড়া পেয়ে পঠনপাঠনের সূচিতে বদল করল শিক্ষা দফতর।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...