Wednesday, June 24, 2026

Jnu-twitter : বিতর্কিত টুইটার, অভিযোগ অস্বীকার জেএনইউ -এর উপাচার্যর

Date:

Share post:

তাঁর কোনও টুইটার অ্যাকাউন্টই নেই! তাই টুইট করার কোনও প্রশ্নই ওঠে না। সদ্য দায়িত্বপ্রাপ্ত (জেএনইউ) জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNU) প্রথম মহিলা উপাচার্য শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত কার্যত তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এভাবেই নস্যাৎ করে দিলেন। শান্তিশ্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি মহাত্মা গান্ধী বিরোধী মন্তব্য করেছেন।


অভিযোগ উঠেছে সেইসঙ্গে বিতর্কও তৈরি হয়েছে শান্তিশ্রী নামের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা বেশ কিছু টুইট নিয়ে। জানা গিয়েছে ওই পোস্টগুলির মধ্যে একটিতে লেখা হয়েছিল মহাত্মা গান্ধীকে হত্যার পিছনে নাথুরাম গডসের অবশ্যই কিছু যুক্তিগ্রাহ্য কারণ ছিল। এমনকী ভারতকে সংযুক্ত করার জন্য মহাত্মাকে হত্যার সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিল বলেও দাবি করা হয় টুইটে। ওই টুইটগুলির প্রসঙ্গ উদ্ধৃত করে শান্তিশ্রীর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়। তাঁকে ‘গডসে কে আদর্শ মানা’ সঙ্ঘ পরিবারের সদস্য বলেও মন্তব্য করা হয়েছে। শান্তিশ্রীর দাবি যেহেতু তার নিজের কোনো টুইটার অ্যাকাউন্টই নেই তাই টুইট করার প্রশ্নই ওঠে না। অথচ জানা গিয়েছে যেদিন তিনি জেএনইউ -এর উপাচার্য নিযুক্ত হলেন সেদিনই শান্তিশ্রী
নামের একটি টুইটার অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে । ফলে সে নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...