Friday, June 5, 2026

বড় সাফল্য রাজ্য সরকারের! ৭৫ লক্ষ ছুঁতে চলেছে মমতার কন্যাশ্রী প্রকল্প

Date:

Share post:

আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা। মাইলফলক ছুঁতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’ প্রকল্প।সরকারি তথ্য বলছে, ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্পে প্রাপক অর্থ্যাৎ ইউনিক বেনিফিশিয়ারির সংখ্যা ৭৪ লক্ষ ৯৪ হাজার ৯১৮জন। আর কয়েক দিনের মধ্যেই তা ৭৫ লক্ষের গণ্ডি পার করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:পাঁচ বছরে ১৮৯৮ টি এনজিও-র এফসিআরএ শংসাপত্র বাতিল হয়েছে, রাজ্যসভায় জানালেন নিত্যানন্দ রাই

২০১১ সালে ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেন। যা চালু হয় ২০১৩ সালের ১ অক্টোবর থেকে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল নাবালিকা বিবাহের অবসান ঘটানো এবং মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার বিস্তার করা। ইতিমধ্যেই এই প্রকল্প বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়েছে।বর্তমানে স্কলারশিপের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। রাজ্য প্রশাসন সাফ জানিয়েছে, এই প্রকল্প এতটাই স্বচ্ছ যে, মানুষ চাইলে স্রকারি ওয়েবসাইটে যাবতীয় ডেটা যাচাই করে দেখতে পারেন।

তিনটি ভাগে এই প্রকল্প বিভাজিত হয়েছে। কে-ওয়ান, কে-টু এবং কে-থ্রি। প্রথম দুটি বিভাগ দেখভাল করে নারী-শিশু সমাজ কল্যাণ দফতর। শেষ বিভাগটি দেখে উচ্চ শিক্ষা দফতর। বাল্যবিবাহ রোধ, স্কুল ছুটের সংখ্যা কমানো এবং আর্থিক কারণে মেয়েদের পড়া যাতে বন্ধ না হয়ে যায় তা নিশ্চিত করতে প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের তরফে ,কে-টু বিভাগে আরও জোর দেওয়ার কথা বলা হয়েছে। শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা এ বিষয়ে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প সাফল্যের সঙ্গেই বাস্তবায়ন করা হচ্ছে। ফলে উপকার পাচ্ছেন মেয়েরা।

Related articles

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...