Monday, May 11, 2026

হিজাব ইস্যুতে কলকাতাতে উঠল প্রতিবাদের ঝড়

Date:

Share post:

কর্নাটকে মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে প্রতিবাদ বৃদ্ধির মুখে রাজ্যের কর্তৃপক্ষ তিন দিনের জন্য সব হাইস্কুল এবং কলেজ বন্ধ করে দিয়েছে।রাজ্যের কিছু কিছু জায়গায় পাথর নিক্ষেপকারী প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য আবেদন করেছেন।কয়েক সপ্তাহ আগে রাজ্যের কয়েকটি কলেজ হিজাব পরা তাদের ইউনিফর্ম নীতিবিরুদ্ধ বলে ক্লাসের ভেতর হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করলে বিতর্কের সূত্রপাত হয়। পরে সেই ছাত্রীদের আবার ক্যাম্পসে ঢুকতে দেয়া হলেও তাদেরকে কোন ক্লাসে অংশ না নিয়ে আলাদা একটি কক্ষে বসে থাকতে বলা হয়। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক ক্ষোভ-সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন- Group D মামলা: নিয়োগ বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার

বুধবার কলকাতায় কর্ণাটকে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে শত শত মুসলিম ছাত্র প্ল্যাকার্ড তুলে স্লোগান দেয়।আলিয়া ইউনিভার্সিটি মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের সদস্যরা এই বিক্ষোভে কলকাতার রাস্তায় নেমে প্রতিবাদে নেমেছে।এদিকে, এই বিতর্কের প্রেক্ষিতে তিন দিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি জেলায় জারি হল ১৪৪ ধারা।

Related articles

ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

রাজ্যে বিজেপি সরকার হবে না: দলের অবস্থান স্পষ্ট করলেন শমীক

প্রথমবার বাংলায় বিজেপি সরকার গঠিত হয়েছে। কেন্দ্রের সরকারের তরফে প্রধানমন্ত্রী থেকে একাধিক মন্ত্রী, এমনকি বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলির...

কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি মঙ্গলবার

ভোট পরবর্তী হিংসা (Violence after election) নিয়ে এবার মামলা কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) পর্যন্ত গড়াল। বিধানসভা...

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...