Tuesday, February 3, 2026

বিজেপিতে জুতো পালিশ করতে গেছেন শুভেন্দু, ফের কটাক্ষ কুণালের

Date:

Share post:

‘বিজেপিতে জুতো পালিশ করতে গেছেন’, ফের শুভেন্দুকে কটাক্ষ কুণালের। তিনি বলেন,  শুভেন্দু অধিকারীকে আগে গ্রেফতার করা উচিত। ওকে টাকা নিতে সবাই দেখেছিল। পেগাসাস কাণ্ডে সবার আগে তাকে গ্রেফতার করা উচিত।আসলে বিজেপিতে জুতো পালিশ করতে গেছে শুভেন্দু।

তৃণমূল মুখপাত্র বৃহস্পতিবার সাফ বলেন, ইডি সিবিআইকে বরাবরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেদের প্রয়োজনে অপব্যবহার করেছেন।যেভাবে যোগী আদিত্যনাথের পাশে অমিত শাহকে দাঁড়াতে হচ্ছে, তাতে একটা জিনিস স্পষ্ট যে উত্তরপ্রদেশে বিজেপির ভীত নড়ে গিয়েছে।আসলে যোগী জয় সম্পর্কে নিশ্চিত নন। যোগী আদিত্যনাথ বিধানসভা নির্বাচনের সময় বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন।কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।মনে রাখবেন এটা সম্প্রীতির বাংলা।

দিন কয়েক আগে খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, বিজেপিকে ভোট না দিলে উত্তরপ্রদেশ হয়ে উঠতে পারে কাশ্মীর ,কেরল বা বাংলা। তিনি দাবি করেন, বিজেপিকে ভোট দিলে উত্তরপ্রদেশবাসী নির্ভয়ে জীবন কাটাতে পারবে। তার এই মন্তব্যের প্রেক্ষিতে যোগী আদিত্যনাথকে কার্যত ধুয়ে দেন তৃনমুল মুখপাত্র। তিনি বলেন, যোগী আদিত্যনাথকে ভুললে চলবে না ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে‌।

বরং তার কটাক্ষ, করোনার সময় যোগী আদিত্যনাথ গঙ্গায় মৃতদেহ ফেলেছিলেন। বাংলা তা উদ্ধার করে সম্মানের সঙ্গে শেষকৃত্য করেছিল। এটাই পার্থক্য উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার। মানুষের স্বার্থে কাজের প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে বাংলা।আর যোগী আদিত্যনাথ বাংলাকে কলুষিত করার চেষ্টা করছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে যাওয়াতে উনি ভয় পেয়ে গেছেন।’

উত্তরপ্রদেশের নারী নির্যাতন, দলিত নির্যাতন নজিরবিহীন ঘটনা হয়ে আছে।তিনি মনে করিয়ে দেন, বিধানসভা ভোট করা হল কোম্পানির পর কোম্পানি দিয়ে।আইপিএস, আইএস ইচ্ছামতো বদলি করলেন। কিন্তু তারপরেও তো হারলেন। আপনি যদি প্রার্থী না জোগাড় করতে পারেন, আপনাদের দলের লোক যদি গেস্ট হাউসে বসে পাল্টা মিটিং করেন, বনভোজন করেন দলের একাংশকে নিয়ে, সেসব ব্যর্থতা ঢাকতে আমাদের দিকে মিথ্যে অজুহাত খাড়া করছেন।বারবার অভিযোগ ওঠে যে ভোট এলেই ইডি, সিবিআই তৎপরতা বাড়ে। এই প্রসঙ্গে কুণাল বলেন, বিজেপি বাংলায় বিচ্ছিন্ন।সেটা বেআব্রু হয়ে গিয়েছে।

spot_img

Related articles

রইল দুটি পা! অস্ট্রেলিয়ায় গান্ধীমূর্তির গোটাটাই চুরি হয়ে গেল

বার্তা দিত দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদানের। অথচ রাতের অন্ধকারে রাতারাতি গোটা মূর্তিটাই চুরি হয়ে গেল। পড়ে রইল...

বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট, একই দিনে মহিলাদের এশিয়া কাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (T20 cricket world cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটেরই পর্যাপ্ত যুক্তি নেই, তাই সমর্থনের জন্য...

বালিগঞ্জ স্টেশনে চাঞ্চল্য: ফ্লাইওভার থেকে ট্রেনের ছাদে ঝাঁপ যুবকের, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক

শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় এক ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। ফ্লাইওভার থেকে এক...

সন্দেশখালি মামলা ফের আদালতে: কর্মীদের সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

সন্দেশখালি ইস্যু ঘিরে আইনি প্রক্রিয়া জারি রয়েছে কলকাতা হাইকোর্টে। বসিরহাটের ওই অঞ্চলের একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের...