Friday, June 5, 2026

বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট, একই দিনে মহিলাদের এশিয়া কাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

Date:

Share post:

আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (T20 cricket world cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটেরই পর্যাপ্ত যুক্তি নেই, তাই সমর্থনের জন্য তাই অন্যান্য দেশের দিকে তাকিয়ে মহসিন নকভিরা। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ‘প্রতিবাদে’ পাকিস্তানের যে সিদ্ধান্ত প্রকাশ্যে এসেছে তার কড়া সমালোচনায় ক্রিকেট বিশেষজ্ঞরা। আলোচনা আর বিতর্কের মাঝেই দুমুখো পাকিস্তানের চরিত্র ধরা পরল। যেদিন ভারত বনাম পাক ক্রিকেট বিশ্বকাপ হওয়ার কথা, সেই দিনই অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারস প্রতিযোগিতায় মুখোমুখি ভারত-পাকিস্তান (India versus Pakistan)। সেই টুর্নামেন্টের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করে দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র। ম্যাচ বয়কট করা হবে বলে কিছু জানানো হয়নি।

পিসিবির (Pakistan cricket board) এই দু’রকম আচরণেই বোঝা যাচ্ছে যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তের পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। ১৩ ফেব্রুয়ারি থেকে থাইল্যান্ড শুরু হবে মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারস (Asia Cup rising stars)। ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও আছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও নেপাল। ফাইনাল হবে ২২ ফেব্রুয়ারি।

 

Related articles

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...