Friday, June 12, 2026

Carona: রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল

Date:

Share post:

রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল। নবান্নর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়েছে৷ তবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে৷ রাত ১১টার পরিবর্তে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকছে৷ একই সঙ্গে খুলছে প্রাইমারি, আপার প্রাইমারি স্কুল এবং অঙ্গনওয়ারি কেন্দ্র। তবে এজন্য আলাদা ভাবে করোনা বিধি জারি করা হবে।

এবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল৷ এই নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে।

প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলগুলির জন্য কোভিড বিধি চালু করা হবে। শিক্ষা দফতর এই বিষয়ে বিস্তারিত জানাবে। সূত্রের খবর, স্কুলে প্রবেশের সময় ছাত্রছাত্রীদের থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে। হাতে দেওয়া হবে স্যানিটাইজার। শ্রেণিকক্ষগুলিকে পরিষ্কার করা হবে। ক্লাসে মাস্ক পরে থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। বিদ্যালয় তরফে সাবান ও পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হবে।

আরও পড়ুন- ডাম্পারের ধাক্কায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র আমতা, স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...