Sunday, June 7, 2026

Dev:মানুষের পাশে থাকার স্বীকৃতি, লোকসভার স্পিকারের মুখে তৃণমূল সাংসদ দেবের প্রশংসা

Date:

Share post:

সবসময় মানুষের পাশে থেকেছেন। অতিমারি পরিস্থিতিতে মানুষের কাছে ভগবান হয়ে উঠেছিলেন তৃণমূল সাংসদ দেব। শুধু পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোই নয়, ঘাটালে নিজের অফিসকে কোভিড কেয়ার সেন্টারে রুপান্তরিত করেছিলেন তিনি। তাই সবসময় মানুষের পাশে থাকা তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে প্রশংসাপত্র দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।


আরও পড়ুন:আসানসোল পুরনিগমের নির্বাচনের ফল

শুরুটা কোভিড কালে হলেও, কোনওদিনও নিজের কাজের জন্য স্পটলাইটে আসতে চাননি। নিজে দাঁড়িয়ে একাহাতে মানুষের পরিষেবা করেছেন।  শুধু খাওয়ারের ব্যবস্থা বা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নয়, রাস্তায় পড়ে থাকা বৃদ্ধার অস্ত্রোপচারও করেছিলেন দেব।


অভিনেতা-সাংসদ তথা এককথায় ঘাটালবাসীর কাছে দেব ত্রাতা সমান। নিজে হাতে আইসলেশনে থাকা করোনা রোগীদের কাছে খাবার পৌঁছে দিয়েছিলেন তিনি। একাধিক ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজনও করেন তিনি। ঘাটাল হাসাপাতালের বাইরে রোগীদের আত্মীয়দের খাবারের বন্দোবস্ত করে দিয়েছিলেন দেব। যখনই কোনও মানুষের কষ্টের কথা তাঁর কানে পৌঁছেছে, পাশে দাঁড়িয়ে প্রকৃত সাংসদের ভূমিকায় দাঁড়িয়েছেন দেব। তাই দেরিতে হলেও নিজের কাজের জন্য শংসাপত্র পেলেন তিনি।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...