Saturday, March 14, 2026

Suresh Raina: রায়না আইপিএলে দল না পাওয়ায় অবাক গাভাস্কর, না নেওয়ার কারণ ব‍্যাখ‍্যা সিএসকের কর্তার

Date:

Share post:

২০২২ আইপিএলের ( 2022 IPL) মেগা নিলামে অবিক্রিত থেকে গিয়েছেন সুরেশ রায়না ( Suresh Raina)। নিজের পুরোনো দল চেন্নাই সুপার কিংস ( CSK) হোক বা আইপিএলের অন‍্য কোন দল, কেউ রায়নাকে দলে নেননি। যা অবাক করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। চেন্নাইয়ের হয়ে হয়ে ৪৬৮৭ রান রয়েছে রায়না। সিএসকের সব থেকে ধারাবাহিক ক্রিকেটার ছিলেন তিনি। কেন রায়নাকে দলে নেওয়া হয়নি তা নিয়ে এবার মুখ খুললেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথ।

এক সাক্ষাৎকারে সিএসকে সিইও কাশী বিশ্বনাথ বলেন,” খারাপ লাগলেও দলের স্বার্থে সুরেশ রায়নাকে কিনতে পারেননি। গত ১২ বছর ধরে সিএসকের সব থেকে ধারাবাহিক ক্রিকেটার রায়না। তাই ওকে না নিতে পারা আমাদের কাছে কষ্টের। কিন্তু আমাদের ভাবতে হয়েছে এই মূহূর্তে কে কী রকম ফর্মে আছে। দলের জন্য কোনটা ভাল হবে সেটা ভেবেই ক্রিকেটার কিনেছি। আমাদের মনে হয়েছে এই দলে রায়নার জায়গা নেই। তাই ওকে নেওয়া হয়নি।”

যদিও কাশী বিশ্বনাথের এই যুক্তি মানতে নারাজ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। এই নিয়ে গাভাস্কর বলেন,”রায়নার জন্য আমি অবাক হয়েছি। ও বাঁ-হাতি ব্যাটার। অফ স্পিন করতে পারে। তাঁর উপর এত দিনের অভিজ্ঞ। অবশ্য গতবার দুবাইয়ে যে পিচে একটু বাউন্স ছিল সেখানে খেলতে সমস্যায় পড়ছিল রায়না। তাই হয়তো ফ্র্যাঞ্চাইজিদের মনে হয়েছে ভারতের পিচেও জোরে বোলারদের সামনে ও সমস্যায় পড়তে পারে। কেন কেউ রায়নাকে কিনল না সেটা অবশ্য দলের মালিকরাই বলতে পারবেন। তবে আমি খুব অবাক হয়েছি।”

আরও পড়ুন:India Team: ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে রোহিতের ডেপুটি হলেন ঋষভ পন্থ

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...