Wednesday, June 24, 2026

পশ্চিমবঙ্গ কীরকম? IAS-দের স্পষ্ট ধারণা দিতে প্রদর্শনীর আয়োজন রাজ্য সরকারের

Date:

Share post:

বাংলায় দায়িত্বপ্রাপ্ত IAS আধিকারিকদের এই রাজ্যের শিল্প- সংস্কৃতি ইতিহাস সম্পর্কে অবগত করতে শিল্প প্রদর্শনী শুরু করছে রাজ্য সরকার(State govt)। যেখানে ১২ শতক থেকে ১৯৫০ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, শিল্প সম্পর্কে আধিকারিকদের অবগত ব্যবস্থা করা হচ্ছে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনীতে বাংলার ৮৫ টি শিল্পকর্মের পুনরুত্থান তুলে ধরা হবে। এই প্রদর্শনীর নাম রাখা হয়েছে, ‘Art of Bengal: History, Tradition and Transition to Modernism’।

জানা গিয়েছে, এই প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা আলাপন বন্দ্যোপাধ্যায়(Alapan Banerjee)। পাশাপাশি উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন ভট্টাচার্য(Shubham Prasanna Bhattacharya)। এই প্রদর্শনী প্রসঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এর মাধ্যমে রাজ্যের শিক্ষানবিস আধিকারিকরা পশ্চিমবঙ্গ সম্পর্কে একটি ধারণা পাবেন। যখন অন্যান্য রাজ্য থেকে বাংলায় কেউ আধিকারিক হিসেবে আসেন তখন রাজ্যে সেই সকল আধিকারিকদের জন্য একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় যেখানে রাজ্য প্রশাসন, বিধি-বিধান সম্পর্কে সাধারণ প্রশিক্ষণ দেওয়া। এর মাধ্যমে তারা জানতে পারেন বাংলার সাধারন মানুষের জীবনযাত্রা। তবে সার্বিক ক্ষেত্রে আমরা বুঝতে পারছি সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালিদের প্রতিনিধিত্বকে রীতিমতো চ্যালেঞ্জ করা হচ্ছে।

আরও পড়ুন:Mamata Banerjee:মানুষকে পাশে নিয়ে শিলিগুড়ির উন্নয়নের নির্দেশ মমতার

আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানান, যেসব আধিকারিকরা এই রাজ্যে দায়িত্ব নিয়ে আসেন তাদের বাংলার শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ভূগোল সম্পর্কে সেভাবে কোনও ধারণা থাকে না। রাষ্ট্রের সাধারণ মানবিক বিষয়গুলিতে তাদের প্রাথমিক ধারনা রয়েছে বলে অনুমান করা ঠিক নয়। একটা সময় ছিল যখন সবাই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানত। কিন্তু এখন, আমরা অনুভব করি যে অনেক “পরিচিত” আর তেমন পরিচিত নয়। আমরা যখন চাকরিতে ছিলাম, আমরা ভেবেছিলাম এই প্রশিক্ষণ ইনস্টিটিউটটি বাংলায় শুরু করা উচিত।

পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাত্রা প্রতিটি বিষয় তুলে ধরে একটি সিলেবাস তৈরি করা হয়েছে। পাশাপাশি ‘বাংলার পরিচয়’ নামে একটি বুকলেট প্রকাশ করা হয়েছে। শিক্ষক হিসেবে সিনিয়র আইএএস আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের গেস্ট মেম্বার হিসেবে ফ্যাকাল্টিতে নেওয়া হচ্ছে যাদের মাধ্যমে প্রশিক্ষণে থাকা আইএএস আধিকারিকরা বাংলা সম্পর্কে স্পষ্ট ধারনা পাবেন।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...