Thursday, May 14, 2026

‘এইসব লোকেদের নিয়ে কেডিএসএ গ্যাং ধেই ধেই করে নেচেছিল’, কটাক্ষ তথাগতর

Date:

Share post:

৪ পুরসভার ভোটে তৃণমূলের সবুজ ঝড়ে কার্যত ফিকে হয়ে গিয়েছে গেরুয়া। কলকাতা পুরনিগমের পর বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি পুরসভায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল আরও শক্তিশালী হল বাংলায়। বিজেপির ফল ভালো না হওয়ায় দলের আদি নেতারা তোপ দাগতে শুরু করে দিয়েছেন। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দলকে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)।

তথাগত (Tathagata Roy) টুইটারে লেখেন, “”সব্যসাচী দত্ত বলেছেন, “কে চেয়ারে বসবেন তা খুব বড় নয়। আমি জানি ‘আসল মেয়র’ মমতা বন্দ্যোপাধ্যায়”।
এই সব লোকেদের নিয়ে KDSA gang ধেই ধেই করে নেচেছিল। আর ১৯৮০-র দশক থেকে পার্টি করে আসা কার্যকর্তাদের বলা হয়েছিল, “আপনারা এতদিন কি… (ছাপার অযোগ্য ভাষা)
কি, আমি বানিয়ে বলছি ?”

 

পুর- নির্বাচনে খারাপ ফল নিয়ে বিজেপির বহিষ্কৃত নেতা জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar) বলেছেন, ‘‌অসহায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ভাচুর্য়াল চক্রবর্তী নাকি টুইটার মালব্য, কে পদত্যাগ করবেন এই ফলাফলের দায় নিয়ে।’‌

 

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ কীরকম? IAS-দের স্পষ্ট ধারণা দিতে প্রদর্শনীর আয়োজন রাজ্য সরকারের

বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, ‘‌এখানে আমরা ভাল ফলের আশা করেছিলাম। এতটা খারাপ ফলের কারণ বিশ্লেষণ করে দেখতে হবে।’‌

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...