Tuesday, April 28, 2026

“ধর্ষকদের বিরুদ্ধে ভোট দিন”, পৌরসভা নির্বাচনে অভিযুক্ত বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ

Date:

Share post:

অসামাজিক কাজ। ধর্ষণ। শ্লীলতাহানিতেও অভিযুক্ত! রাজ্যে পৌরসভা ভোটের আগে ফের বিজেপি প্রার্থীদের নামে পোস্টারে ছয়লাপ। পূর্ব বর্ধমানের দাঁইহাটের পর এবার উত্তর ২৪ পরগনা অশোকনগরে। এমন পোস্টারে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির।

উত্তর ২৪ পরগনার অশোকনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এবার বিজেপি প্রার্থী শ্যামলেন্দু দে ও ২১ নম্বরে ওয়ার্ডে নীলরতন মিত্র, এই দু’জনেই বিরুদ্ধেই পোস্টার পড়েছে গোটা এলাকাজুড়ে। যেখানে জ্বল জ্বল করছে, “অশোকনগর ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শ্যামলেন্দু দে ও ২১ নম্বরে নীলরতন মিত্র, দু-জনেই শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তাই ধর্ষকের বিরুদ্ধে ভোট দিন।”

রাজনৈতিক মহলের খবর, এখন ভোট বলে নয়, এই দুই প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ আগেও হয়েছে। এবং বিজেপির একটা বড় অংশ চাইছিল, এমন অভিযুক্তদের যেন পৌরসভা ভোটে টিকিট দেওয়া না হয়। কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্ব ধর্ষণে অভিযুক্তদের টিকিট দিয়েছে। তাই স্থানীয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এমন পোস্টার বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল ত্রিপুরায়

Related articles

IPL: কেকেআরের কঠিন সময়ে মলদ্বীপে মেন্টর! ব্র্যাভোর ছবি ঘিরে জোর চর্চা

শেষ ২ ম্যাচে জয় পেয়েছে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর(KKR)। কিন্ত আইপিএল প্লে অফের লড়াইয়ে এখনও অঙ্ক কঠিন নাইটদের।...

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...