Saturday, June 13, 2026

Corona update: দেশে নতুন করে আক্রান্ত ৩০ হাজারেরও বেশি

Date:

Share post:

এখনও রয়েছে করোনা (Corona) ভাইরাসের দাপট, দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) প্রকাশিত তথ্য অনুসারে ভারতে ৩০ হাজার ৭৫৭ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।মেডিক্যাল রিপোর্ট (Medical Report) অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৫৪১ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ১০ হাজার ৪১৩ । উদ্বেগ বাড়িয়ে সক্রিয় সংক্রমণের সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ৯১৮ জন।

Governor To Chief Minister: এবার মুখ্যমন্ত্রীকে রাজভবনে আসার অনুরোধ রাজ্যপালের, টুইটে ছবি পোস্ট

অবশ্য দেশে গত ২৪ ঘণ্টায় মোট ৬৭ হাজার ৫৩৮ জন সুস্থ হয়েছেন। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত ৪ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৯৮৪জন সুস্থ হয়েছেন । তবে আশার খবর একদিকে যেমন সক্রিয় সংক্রমণের হার ০.৭৮ শতাংশ, সেখানে করোনা থেকে সুস্থতার হার প্রায় ৯৮.০৩ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে দৈনিক সংক্রমণের হার ২.৬১ শতাংশ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারত সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত ১৭১.৬৭ কোটিরও বেশি টিকার ডোজ সরবরাহ করা হয়েছে।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...