Wednesday, May 13, 2026

Bombay highcourt : স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী কি পেনশন পাবেন? ঐতিহাসিক নির্দেশ বোম্বে হাইকোর্টের

Date:

Share post:

স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী কি পেনশন পাবেন? স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী তখনই পেনশন পেতে পারেন যদি প্রথম স্ত্রীর সঙ্গে ঠিকভাবে আইনি বিচ্ছেদ হয়ে থাকে। ওই আইনি বিচ্ছেদের
পদ্ধতিতে যদি কোনওরকম গোলমাল বা ত্রুটি থেকে যায় তাহলে দ্বিতীয় বিবাহকে বৈধ বলে গণ্য করা হবে না । ফলে দ্বিতীয় স্ত্রী বৈধ এবং আইনত স্ত্রী হিসেবে গণ্য হবেন না । সে ক্ষেত্রে স্বামীর পেনশন থেকে তিনি বঞ্চিত হতে পারেন । সম্প্রতি এমনই নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট।


আদালত জানিয়েছে অনেক সময় দেখা গিয়েছে কোনও এক ব্যক্তির প্রথম বারের পর দ্বিতীয় বিবাহ হয়েছে । কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে আইনত বিচ্ছেদ সম্পন্ন হয়নি। বিচ্ছেদের পদ্ধতিতে কোনো আইনি ত্রুটি রয়েছে । সেক্ষেত্রে দ্বিতীয় বিবাহ কোনওভাবেই বৈধ হিসেবে গ্রহণযোগ্য হবে না।
১৯৯৬ সালে সোলপুর জেলা কালেক্টর অফিসের পিয়ন মিসেস টেটের স্বামীর মৃত্যু হয় । মিসেস টেট পেনশনপ্রাপ্তির যাবতীয় পদক্ষেপ শুরু করেছিলেন । কিন্তু তখনই জানতে পারেন যে তার স্বামী লুকিয়ে আরেকটি বিয়ে করেছিলেন । সে ক্ষেত্রে স্বামীর পেনশন নিয়ে গোলমাল শুরু হয়। মিসেস টেট তখন রাজ্য সরকার এবং আদালতের শরণাপন্ন হন।

Related articles

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...