Monday, May 11, 2026

‘তসলিমা ঘৃণার প্রতীক’, হিজাব ইস্যুতে লেখিকাকে তোপ ওয়েইসির

Date:

Share post:

কর্নাটকের(Karnatak) হিজাব ইস্যুতে(Hijab Row) উত্তাল গোটা দেশ। এহেন পরিস্থিতি মাঝে বৃহস্পতিবার এ প্রসঙ্গে লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen) দাবি করেছিলেন, হিজাব হলো সতীত্বের পাহারাদারি করা পোশাক। যা বুঝিয়ে দেয় মেয়েরা আসলে সম্ভোগের বস্তু। তসলিমার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করার পাশাপাশি তাকে ঘৃণার প্রতীক বলে পাল্টা তোর দাগলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি(Asaduddin Owaisi)।

শুক্রবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসাদউদ্দিন ওয়েইসি তসলিমাকে তোপ দেগে বলেন, “আমি এমন কোনও মানুষকে উত্তর দিতে চাই না যিনি ঘৃণার প্রতীকে পরিণত হয়েছেন। এমন কোনও মানুষকে উত্তর দেব না যাঁকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং যিনি ভারতে পড়ে রয়েছেন নিজের দেশে আত্মরক্ষা করতে না পেরে। তাই আমি এখানে বসে তাঁকে নিয়ে কোনও আলোচনা করব না।”

আরও পড়ুন:Entertainment:প্রকাশ্যে এলেন গ্যাংস্টার অক্ষয় কুমার, মুক্তি পেল ‘বচ্চন পান্ডে’-র ট্রেলার

উল্লেখ্য, হিজাব বিতর্ক প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তসলিমা দাবি করেছিলেন, “একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের পোশাক হওয়া উচিত ধর্মীয় ভেদাভেদহীন। শিক্ষকরা যে পড়ুয়াদের ধর্মীয় পোশাক পরে স্কুল-কলেজে আসতে বারণ করছেন, এর মধ্যে কোনও ভুল নেই। শিক্ষা প্রতিষ্ঠান ধর্মচর্চা তথা ব্যক্তিগত ভাবাবেগ অনুশীলনের জায়গা নয়। বরং স্কুলে শেখানো হয় নাগরিকের অধিকার, লিঙ্গসাম্য, মানবিকতা, আধুনিক মনস্কতা, বিজ্ঞান ভাবনা ইত্যাদি।”

এছাড়াও হিজাব, বোরখা বা নাকাবকে নারী নিপীড়নের প্রতীক হিসেবে উল্লেখ করে তসলিমা বলেন, “হিজাব, বোরখা, নাকাব আসলে দেগে দেয় যে মেয়েরা যৌন বস্তু ছাড়া কিছু নয়। পুরুষদের থেকে মেয়েদের লুকিয়ে রাখা দরকার, নাহলে তারা পুরুষের যৌন আসক্তির শিকার হবে, এই ভাবনা খুবই নিন্দনীয়। এই মনোভাবের দ্রুত অবসান হওয়া উচিত।”

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...