Thursday, May 14, 2026

KMC News: কলকাতায় পুর কর সরলীকরণের ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম

Date:

Share post:

মানুষের হয়রানি রুখতে এবার কর সরলীকরণের (simplification of taxes) ঘোষণা করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম (Mayor Firhad hakim)। কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে খবর, কলকাতার নাগরিকরা বছরের বিভিন্ন সময়ে কর(tax)সংক্রান্ত একাধিক বিল পেতেন । চলতি করের বিল, সাপ্লিমেন্টারি বিল এবং বকেয়া বিল এতদিন পর্যন্ত এই তিন ধরনের বিল পেতেন তাঁরা। ফলে বিভ্রান্তি ছড়াত নাগরিকদের মধ্যে। স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) জানিয়েছেন তিনি নিজেও এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। স্বভাবতই কলকাতার পুর নাগরিকরা অনেকসময় বুঝতেই পারতেন না কোন বিল কিসের জন্য এবং তা কবে পরিশোধ করতে হবে? এর জেরে পুরসভা(KMC) সময়মত বিলের টাকা পেত না। আর নাগরিকরাও গড়িমসি করতেন করের টাকা পরিশোধ করা নিয়ে।

এবার এই সমস্যার সমাধানে কলকাতা পুরসভার(KMC) নয়া উদ্যোগ। পুর নাগরিকদের কাছে এবার আলাদা আলাদা নয় একটাই বিল পাঠানো হবে, যার মধ্যে সাপ্লিমেন্টারি, বকেয়া, চলতি করের বিল একসাথে থাকবে। এবং পুর নাগরিকরা সময়মত সেই বিল পরিশোধ করতে পারবেন। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর মতে এই সরলীকরণের ফলে বকেয়া টাকা ফেরত পেতে সুবিধা হবে পুরসভার। কারণ এর আগে জটিল কর ব্যবস্থার জন্য অনেক টাকা বাকি পড়ে আছে আর তার মাশুল দিতে হয়েছে পুরসভাকে। ভাঁড়ারে টান পড়ায় অনেক উন্নয়নমূলক কাজ থমকে গেছে বলে পুরসভা সূত্রে খবর। এবার কর সরলীকরণের মাধ্যমে সময়মত প্রাপ্য টাকা পুরসভার কোষাগারে আসবে এমনটাই আশাবাদী মেয়র ফিরহাদ হাকিম।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...