Wednesday, June 24, 2026

দায়িত্ব নিয়েই কাজ শুরু চন্দননগরের মেয়র রাম চক্রবর্তীর

Date:

Share post:

তৃতীয়বারের জন্য চন্দননগরের (Chandannagar) মেয়র হলেন রাম চক্রবর্তী (Ram Chakraborty)। এবার ৩০ নম্বর ওয়ার্ড থেকে ভোটে জেতেন তিনি। শনিবার, সকাল থেকেই কাজ শুরু করে দিলেন নবনির্বাচিত মেয়র। জনসংযোগের পাশাপাশি চন্দননগর শহরের ভাগাড় সংস্কারের কাজও খতিয়ে দেখলেন তিনি।

এদিন, চন্দননগরের মেয়র (Ram Chakraborty) জানান, তাঁর কাজের মধ্যে প্রধান প্রাধান্য পাবে ভাগাড়ের আধুনিকীকরণ,গঙ্গার জল পরিশোধন করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। এছাড়াও অন্যান্য পুর পরিষেবা তো থাকছেই।

২০০০ সালে কংগ্রেস থেকে তৃণমূলে (TMC) যোগ দেন করেন রাম চক্রবর্তী। ২০১০ সালে প্রথম মেয়র হন। মোট পাঁচবার কাউন্সিলর গত দুটি বোর্ডের মেয়র ছিলেন তিনি। ষষ্ঠবার পুরনিগমের ভোটে জেতার জন্য উন্নয়ন ও তাঁর কাজের কথাই এবার মানুষের কাছে তুলে ধরেন।

আরও পড়ুন: শুভেন্দু বেশিদিন বিজেপিতে থাকতে পারবে না, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের

রাজ্যে পরিবর্তনের আগেই চন্দননগর পুরনিগমে ক্ষমতায় আসে তৃণমূল। ২০১০ সালে প্রথম বোর্ড গঠন করে জোড়ফুল শিবির। ২০১৫ সালেও চন্দননগর ছিল তৃণমূলের দখলে।দুবারই ঐতিহ্যের শহর চন্দননগরের মেয়র হন রাম চক্রবর্তী। গঙ্গাপাড়ের ফরাসডাঙায় এবারেও ভোটের লড়াইতে এগিয়ে নিয়ে গিয়েছেন তৃণমূলের এই প্রবীণ নেতা।

সিঙ্গুর আন্দোলনেও অনেক ঘাত প্রতিঘাতের সাক্ষী তৃণমূলের প্রবীণ নেতা রাম চক্রবর্তী। এবার আসন সংরক্ষণের কারণে ৩০ নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়েন তিনি। আর চেনা জমিতে ঘাস ফুল ফুটিয়ে দলীয় নেতৃত্বের মুখে হাসি ফোটালেন রাম চক্রবর্তী।

আরও পড়ুন:  ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, গুরুত্বপূর্ণ ফাইল ফিরিয়ে টুইট ধনকড়ের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...