Thursday, May 14, 2026

Punjab Assembly Election 2022: রাত পোহালেই পঞ্জাবে ভোট, কোন দলের পাল্লা ভারী?

Date:

Share post:

রাত পোহালেই ভোট শুরু হতে চলেছে পাঞ্জাবে। আগামী পাঁচ বছর পঞ্জাবের গদিতে (Punjab Assembly Election 2022) কে থাকবে, তার ভাগ্য পরীক্ষা হবে আগামিকাল। তবে অন্যবারের চেয়ে এবারের পঞ্জাবের নির্বাচনের অঙ্কটা বেশ জটিল। এবারের নির্বাচনে অনেক পুরানো ছক ভেঙে তৈরি হয়েছে নতুন সমীকরণের।

রাজ্যের ১১৭টি বিধানসভা আসনের জন্য ১৩০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার ভোট দিতে চলেছেন পঞ্জাবের ২,১২,৭৫,০৬৬ জন ভোটার। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ১,০০,৮৬,৫১৪ জন।মোট ২৪৭৪০টি ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। এর মধ্যে ১০৫১টি কেন্দ্রকে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এবারও এমন ৩১৫ জন প্রার্থী মাঠে রয়েছেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রয়েছে। ২১৮ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা রয়েছে। নির্বাচনের ফলাফল ১০ মার্চ।

তবে এবারের নির্বাচনে ভেঙে গিয়েছে অনেক পুরানো সমীকরণ। এবার অকালি দলকে ছাড়াই নির্বাচনে নামতে হয়েছে বিজেপিকে। বিজেপি সঙ্গ ত্যাগ করে বহুজন সমাজবাদী পার্টির হাত ধরেছে অকালি দল।অন্যদিকে বিজেপি এবার পাশে পেয়েছে অমরিন্দর সিংয়ের নতুন দল পাঞ্জাব লোক কংগ্রেস। কৃষকদের তৈরি নতুন দল সংযুক্ত সমাজ মোর্চাও এবার রয়েছে বিজেপি–র জোটে।

এদিকে কংগ্রেস অন্তর্দ্বন্দ্বে জর্জরিত। তাদের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকেই এই ভোটের মুখ করা হয়েছে। তিনিই দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। তবে এর মধ্যেই চান্নির সঙ্গে রাজ্য সভাপতি সিধুর বিরোধ প্রকাশ্যে এসেছে। সেই প্রভাব পড়েছে প্রচারেও। তাদের ঘাড়ে কাছে শ্বাস ফেলছে কেজরিওয়ানের আপ। পঞ্জাবে ক্রমেই জমি শক্ত হচ্ছে তাদের। আপ–এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত সিং মান।

আরও পড়ুন- রবিবার বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস, চড়বে তাপমাত্রার পারদ

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...