Thursday, May 14, 2026

ধূপগুড়িতে সব্জির গাড়ি উল্টে মৃত এক, জখম দুই

Date:

Share post:

ফের পথদুর্ঘটনা ধূপগুড়িতে। রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ধূপগুড়ি-ফালাকাটা জাতীয় সড়কের জঙ্গলিবাড়ি সংলগ্ন এলাকায়। জানা গেছে মৃতর নাম পরেশ সরকার (৩৫) । তিনি কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অন্তর্গত কাউয়ার টারি এলাকার বাসিন্দা ছিলেন। এ দিন ভোরে কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অন্তর্গত কাউয়ার টারি থেকে একটি সব্জি বোঝাই পিকআপ ভ্যান ধূপগুড়ি সুপার মার্কেটের দিকে আসছিল। সেসময় জঙ্গলিবাড়ি এলাকায় পিকআপ ভ্যানের  এক্সেল ভেঙ্গে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় গুরুতর জখম হন গাড়ির চালক সহ ৩ জন। স্থানীয় বাসিন্দারাই বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।  চিকিৎসক ১ জনকে মৃত বলে ঘোষণা করেন ।  বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে উদ্ধার করেছে।
গত শুক্রবার সন্ধ্যায় ঐ একই জায়গায় ঘটেছিল এক মর্মান্তিক পথ দূর্ঘটনা।

একদিন আগেই  ওই একই জায়গায় দুর্ঘটনায় আহত হয়েছিলেন ১৪ জন। এরমধ্যে এখনো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ৮ জনের চিকিৎসা চলছে এবং জলপাইগুড়ি সদর হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...