Thursday, May 14, 2026

Sandhan Pandey: অপূরণীয় ক্ষতি: সাধন পাণ্ডের প্রয়াণে শোকস্তব্ধ তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

দীর্ঘ রাজনৈতিক জীবন। বিধানসভা নির্বাচনে অপরাজিত সাধন পাণ্ডে (Sadhan Pandey)। টানা ৯বার রাজ্য বিধানসভার সদস্য হয়েছেন তিনি। ২০১১ থেকে মন্ত্রী। দীর্ঘদিনের সম্পর্ক তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) সঙ্গে, দলের সঙ্গে। সাধন পাণ্ডের রাজনৈতিক জীবন বেশিরভাগটাই উত্তর কলকাতা কেন্দ্রিক। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay), রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen), তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গের মানুষকে ক্রেতা সুরক্ষা দফতর চেনানোর অসাধ্যসাধন করছিলেন সাধন পাণ্ডে। তৃণমূল সাংসদ শান্তনু সেন জানান, সাধন পাণ্ডেদের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। একটা রাজনীতির অধ্যায়ের সমাপ্তি। কুণাল ঘোষ বলেন, দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য সঙ্গী ছিলেন সাধন। বিধানসভা নির্বাচনে তিনি ছিলেন অপরাজেয়। অসুস্থ ছিলেন। তবে, এই খবরে শোকপ্রকাশের ভাষা নেই।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...