Saturday, May 16, 2026

International Language Day:আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Date:

Share post:

আজ ২১ ফেব্রুয়ারি । আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশের অনুষ্ঠান আজ আর কেবল বাংলাদেশ বা বাঙালিতেই সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়ে পালিত হয় এইদিনটি।

আরও পড়ুন:‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার জন্য লড়াই করেছিল ভাষা আন্দোলনকারী ছাত্ররা। আর তাদের ওপর পুলিশের নির্মম গুলি চালানোর ঘটনা ইতিহাসে এক রক্তক্ষয়ী ছাপ রেখে গেছে।বাংলাদেশে প্রথমে এইদিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হত। তবে ২০১০ সালের ৫ আগস্ট থেকে রাষ্ট্রসংঘের স্বীকৃতি পাওয়ার পর দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূত্রপাত বাংলাদেশে হলেও ইউনেস্কো–র অনুমোদনে এখন সারা বিশ্বজুড়েই উদযাপিত হয়ে আসছে অমর একুশের অনুষ্ঠান। জাতিসংঘের সদস্যভুক্ত সব দেশ, সব জাতি ২১ ফেব্রুয়ারি নিজ নিজ মাতৃভাষার কথা স্মরণ করে। উদযাপন করে ভাষা দিবসের অনুষ্ঠান। মহান একুশে ফেব্রুয়ারি এখন বিশ্বের প্রতিটি মানুষের মাতৃভাষার প্রতীক। পৃথিবীর নানা জাতি–গোষ্ঠীর ভাষা এবং সংস্কৃতির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং সংরক্ষণে উৎসাহ যোগানোর পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে যোগসূত্র স্থাপন করতেও বড় ভূমিকা পালন করেছে। বিশ্ববাসীকে ঐক্য এবং সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ করেছে। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি বহুভাষাবাদের প্রসারের লক্ষ্যেই এই দিনটির উদযাপন।

৭০ বছর আগের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে অকুতোভয় বীর সন্তানরা নেমে এসেছিলেন রাজপথে। বুকের তাজা রক্তে বসন্তের রাঙা ফুলের মতোই রাঙিয়ে দিয়েছিলেন ঢাকার রাজপথ। মাতৃভাষার দাবিতে আত্মদানের এক অভূতপূর্ব অধ্যায় সেদিন সংযোজিত হয়েছিল মানব ইতিহাসে। আজ সোমবার সেই অনন্য স্মৃতিধন্য দিন, আত্মদানের গৌরবের দিন। আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হবে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী,আমি কি ভুলিতে পারি…’গানের করুণ সুর।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...