Thursday, April 16, 2026

Cm On Anis: দোষীদের ক্ষমা নেই: আনিসের মৃত্যুর তদন্তে সিট গঠন করে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আনিস খানের পরিবারের পাশে আছে সরকার। ঘোষণা মুখ্যমন্ত্রী।

আমতায় ছাত্র নেতা আনিস খানের রহস্যমৃত্যুতে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করছে রাজ্য সরকার। সোমবার, নবান্নে সংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, “আনিসের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি কখনই এই ধরনের ঘটনা সমর্থন করি না” দোষীদের ক্ষমা নেই। যেই দোষী হোক শাস্তি পাবে। “আমিও যদি দোষী হই, আমিও ছাড় পাব না। এই বিষয়ে আমি অতটাই ব়্যাফ অ্যান্ড টাফ”।

মুখ্যমন্ত্রী জানান, আনিসের মৃত্যুতে সিট (SIT) গঠন করা হচ্ছে। কারা করেছে, কেন করেছে তা দেখা হবে। নেতৃত্বে থাকছেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। সিআইডি-ও থাকবে। নিরপেক্ষ তদন্ত হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা করা দিতে হবে। মুখ্যমন্ত্রী কাছে রিপোর্ট দেবে সিট। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। “পরিবারকেও বলব বিশ্বাস রাখুন।”

মমতা বলেন, আনিস ভালো ছেলে। সে যেদলই করত এখন বলা হোক না কেন, আনিস আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। আমাদের অনেক সাহায্য করেছেন। একই সঙ্গে মমতা জানান, আনিস খানের পরিবারের পাশে আছে সরকার। এদিকে, এদিন আনিসের বাবা ও দাদাকে ডেকে পাঠানো হয়েছে নবান্নে। বেলা ২টোয় আনিসের পরিবারকে সময় দেওয়া হয়েছে বলে খবর।

Related articles

শীর্ষে ওঠার স্বপ্নে জোর ধাক্কা! ব্রিটেনকেও ছুঁতে পারল না, বিশ্ব অর্থনীতিতে কোণঠাসা ভারত

বিশ্ব অর্থনীতির ‘সুপার পাওয়ার’ হওয়ার হাঁকডাক আর তর্জন-গর্জন কি তবে শুধুই প্রচারের ফানুস? আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) সাম্প্রতিকতম...

মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে ডিলিমিটেশন মা-বোনেদের অসম্মান: বিরোধিতা স্পষ্ট করলেন মমতা

নির্বাচনী প্রচারে নিজেদের মহিলা-দরদী হিসাবে তুলে ধরলেও সংসদে যেভাবে মহিলা সংরক্ষণ বিল আনছে কেন্দ্রের মোদি সরকার, তা আদতে...

ডিজিটাল পথেই তালিকায় নাম, আদালতের নির্দেশ পালনে জট নেই বলে আশ্বস্ত করলেন সিইও

ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ ঘিরে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। এই নির্দেশ কার্যকর...

মহিলা সংরক্ষণ বিল নির্বাচনের সময়ে! কংগ্রেসেরই কৃতিত্ব, লোকসভায় দাবি প্রিয়াঙ্কার

মাত্র তিনদিনের লোকসভার অধিবেশনে তিনটি বিল পাশের প্রস্তুতি মোদি সরকারের। এমন একটি সময়ে যখন দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে...