Wednesday, June 24, 2026

Mamata: রাজ্যপাল অকারণে ফাইলে সই করতে দেরি করছেন: তোপ দাগলেন মমতা

Date:

Share post:

এর আগেও রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) বিরুদ্ধে রাজ্যের ফাইল আটকে রাখার অভিযোগ উঠেছে। সোমবার, নবান্নে সংবাদিক বৈঠকে ফের এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, অকারণে ফাইলে সই করতে দেরি করছেন রাজ্যপাল। “কিছু করতে গেলেই কয়েকজন বাধাদান করছেন। দেউচা পাঁচামি হলে লক্ষাধিক ছেলেমেয়ের চাকরি হবে। সরকার অনেক টাকা খরচ করবে।“ আস্বাস দেন মুখ্যমন্ত্রী।

রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী রাজভবনে আসার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। বিধানসভা অধিবেশন ডাকার সুপারিশও ফিরিয়েছেন অজুহাত দেখিয়ে। এবং এইসব গুরুত্বপূর্ণ চিঠি তিনি নিজের টুইটার (Twittter) হ্যান্ডেলে প্রকাশও করে দিয়েছেন। এই নিয়ে তাঁকে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল। কিন্তু ধনকড় আছেন তাঁর মতোই। এর আগেও তাঁর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ফাইল আটকে রেখে সময় নষ্টের অভিযোগ করেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার এই অভিযোগ করেলন মুখ্যমন্ত্রী। তবে, এখনও এর উত্তরে কোনও টুইট করেননি ধনকড়।

আরও পড়ুন- CAA আইন বলবৎ হবে, তবে করোনার পর: অন্দরের কোন্দল মেটাতে আশ্বস্ত করলেন শাহ

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...