Wednesday, June 24, 2026

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ওড়ানোর হুমকি রাশিয়ার, ভারতের কপালে চিন্তার ভাঁজ

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহে মহাকাশ গবেষণার ক্ষেত্রে রাশিয়ার(Russia) উপর নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা(America), এবার তার পাল্টা জবাব দিল রাশিয়া। এক টুইটবার্তায় রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রোশোকসমস-এর ডিরেক্টর জেনারেল দিমিত্রি রোগোজিন(Dmitry Rogozin) আমেরিকাকে স্মরণ করিয়ে দিলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের(International Space Station) অরবিট এবং লোকেশন কিন্তু নিয়ন্ত্রিত হয় রুশ ইঞ্জিনের মাধ্যমে। এটা যেন আমেরিকা(America) মাথায় রাখে। যদি এই স্টেশন উড়িয়ে দেওয়া হয়, তার ফল কী হবে, বুঝতে পারছে তো আমেরিকা? বলার অপেক্ষা রাখে না রাশিয়ার এহেন হুঁশিয়ারিতে ভারতের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। কারণ এই মহাকাশ স্টেশনের কক্ষপথে পড়ে ভারতও।

এদিন টুইটে আমেরিকাকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার তরফে জানানো হয়েছে, আপনারা যদি আমাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার পথ অবরুদ্ধ করে দেন, তাহলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে (ISS) কে রক্ষা করবে? অনিয়ন্ত্রিত অরবিট পরিচালনার কারণে যদি আমেরিকা কিংবা ইউরোপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভেঙে পড়ে, তখন কী হবে? তিনি আরও লেখেন, ৫০০ টন ওজনের ওই মহাকাশ স্টেশন ভারত কিংবা চিনের মধ্যেও পড়ে যেতে পারে। রাশিয়া কি ওই দুই দেশকেও হমকি দিচ্ছে? আমেরিকার এটা মনে রাখা উচিত যে, আইএসএস রাশিয়ার উপর দিয়ে চলাচল করে না। ঝুঁকি কিন্তু তাদেরই। আমেকিরা কি সেই ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত?

আরও পড়ুন:মোদির ভুল নীতির জন্য এক মেরুতে পাকিস্তান, চিন ও আমেরিকা: সরব রাহুল

রাশিয়া আমেরিকাকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দিলেও ভারতের জন্যও যে এই হুঁশিয়ারি অশনিসংকেত তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে রীতিমত উভয়সঙ্কটে ভারত। যুদ্ধ থামাতে ইতিমধ্যেই ভারতকে পাশে চেয়েছে ইউক্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার ফোন করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে। এর মধ্যে আবার আমেরিকাও ভারতকে পাশে চেয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, আমেরিকা (USA) এভাবে রাশিয়ার বিরুদ্ধে ভারতকে পাশে চাওয়ায় ভারত সরকার উভয় সংকটে পড়ে যেতে পারে। কারণ, রাশিয়ার (Russia) সঙ্গে ভারতের সম্পর্ক পুরনো। সময়ে-অসময়ে ভারতকে নানাভাবে সাহায্য করে আসছে রাশিয়া। এই পরিস্থিতিতে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যাওয়াটা ভারতের পক্ষে চাপের। যদিও গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদি। এরইমাঝে রাশিয়ার এহেন হুঁশিয়ারিতে ভারতের কপালেও চিন্তার ভাঁজ।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...