Sunday, May 3, 2026

Weather forecast : শনিবার আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও রবিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

শুক্রবার বৃষ্টিতে ভিজেছে কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গ। শনিবার মোটামুটি পরিষ্কার থাকবে আকাশ । কিন্তু ঝেঁপে বৃষ্টি হবে রবিবার । সোমবার থেকে আবার আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে আগামিকাল রবিবার রাজ্যজুড়ে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। মধ্যপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হবে।

উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Related articles

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...