Saturday, June 13, 2026

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে স্ট্রংরুম বিতর্ক (Strong Room controversy) । এবার ঘটনাস্থল বিধাননগর কলেজ (Bidhannagar College)। শনিবার রাতে এই কলেজে ইভিএম (EVM) নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস (TMC)। কলেজের বাইরে দলীয় পতাকা লাগানো নিয়ে ঝামেলার সূত্রপাত। ঘাসফুলের সমর্থকদের উপর চড়াও হয় বিজেপি (BJP) এমনটাই অভিযোগ। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে বচসা, স্লোগান পাল্টা স্লোগান থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় পরিস্থিতি। দুপক্ষের জমায়েতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়লে কেন্দ্রীয় বাহিনী (Central force) ও পুলিশের তরফে মাইকিং করে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা হয়।পরে ব্যারিকেড করে তৃণমূল ও বিজেপি কর্মীদের আলাদা করে দেওয়া হয়। এরপরই অতিসক্রিয়তা দেখিয়ে বেছে বেছে তৃণমূল কর্মীদের উপর কমিশনের (EC) নির্দেশে কাজ করা কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করে রাজ্যের শাসকদল।

 

দু দফা ভোটের পর আগামী সোমবার অর্থাৎ ৪ মে সকাল আটটা থেকে গণনা শুরু হবে। কিন্তু গত বৃহস্পতিবার থেকে প্রথমে কলকাতা এবং তারপর রাজ্যের বিভিন্ন প্রান্তে স্ট্রংরুমেরগুলির নিরাপত্তা প্রশ্নের মুখে। কোথাও রহস্যজনক গতিবিধি কোথাও আবার সিসিটিভি ক্যামেরা অকেজো থাকার অভিযোগ উঠে এসেছে। বিধাননগরের সরকারি কলেজে বিধাননগর, রাজারহাট-নিউটাউন কেন্দ্রের ইভিএমগুলি রাখা হয়েছে। রাতের উত্তেজনার পরিস্থিতির পর সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। তৃণমূল ও বিজেপি দুপক্ষই কমিশনকে অভিযোগ জানাবে বলে খবর মিলেছে। তবে শুধু কলকাতা বা পার্শ্ববর্তী এলাকাতেই নয় রাজ্যজুড়েই শ্রমরূপ সংঘাত চরমে। কমিশনের তরফে গণনা কেন্দ্রগুলিতেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ১৬৩ ধারা জারি করার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের চার গণনাকেন্দ্রকে নো ফ্লাইং জোন ঘোষণা করেছে কমিশন।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...