Tuesday, April 14, 2026

TMC Rally: আনিস-কাণ্ডে এবার পথে নামছে তৃণমূল ছাত্র-যুব

Date:

Share post:

আনিস-কাণ্ডে কলকাতার রাজপথে মিছিল করবে তৃণমূল ছাত্র-যুব। সোমবার, তৃণমূল (TMC) ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya), সুদীপ রাহা (Sudip Raha), দেবাংশু ভট্টাচার্যের (Debanshu Bhattacharya) নেতৃত্বে রামলীলা ময়দান থেকে গান্ধী মূর্তি পর্যন্ত হবে। পা মেলাবেন তৃণমূলের অসংখ্য ছাত্র-যুব।

আনিস রহস্যমৃত্যু সমাধানে সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এই মিছিল থেকে দলনেত্রী ও তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Benarjee) ধন্যবাদ জানানো হবে। ইতিমধ্যেই তিন পুলিশকর্মী সাসপেন্ড ও দুজন গ্রেফতার হয়েছেন। অত্যন্ত দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। হাইকোর্টও সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিয়েছে। জানিয়েছে, ছাত্রনেতার মৃত্যুতে তদন্ত করবে সরকারের সিটই।

আরো পড়ুন: Uttar Pradesh Election : উত্তরপ্রদেশে ষষ্ঠ পর্বের নির্বাচনে জোর লড়াই অযোধ্যা -আমেথিতে

আনিসের মৃত্যু নিয়ে রাজনীতি করতে সিপিআইএম (CPIM)-বিজেপি (BJP) রাস্তায় নেমে অরাজকতা সৃষ্টি করছে। রাস্তা অবরোধ করে মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। শাসকদল হিসেবে সংযম দেখিয়েছে তৃণমূল। এই আবহে এবার পথে নেমে সাধারণ মানুষকে সদর্থক বার্তা দেবে তৃণমূল।

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...