Thursday, March 19, 2026

ধুন্ধুমার লেগেছে স্বর্গে !

Date:

Share post:

ওদিকে স্বর্গে তো ধুন্ধুমার লেগে গেছে। মার্ক্স স্বয়ং, লেনিনকে সঙ্গে নিয়ে সুভাষ বসুর দরজায়। পিছনে হার্মাদ বাহিনী। চেনা মুখের মধ্যে জ্যোতি, সুভাষ (সাদা টুপি), শ্যামল ইত্যাদি কয়েকজন ভিড় করেছে। মার্ক্স বাবুর দাবি, সুভাষচন্দ্র বসু নিশ্চয়ই বঙ্গের শিপেমের উপর কোনও তুকতাক করেছেন। নইলে রাজ্য সম্মেলনের পোস্টারে মার্ক্স আর লেনিন বাবুকে বাদ দিয়ে সুভাষবাবুর ছবি কেন ?

মার্কসবাদী দল বাংলার মহান দেশপ্রেমিক নেতাজিকে কল্কে দেয়নি কোনওদিনই। হঠাৎ কী হল যে সমস্ত পোস্টার জুড়ে একমাত্র তিনি! এই অন্যায় মেনে নেওয়া যায় না।

সুভাষবাবু সোজা স্পুটনিক থেকে পড়েছেন। কিছুই বুঝতে পারছেন না কী নিয়ে এত শোরগোল। পোস্টারের ছবি দেখে তিনি বললেন যে, এ নিশ্চয়ই সিজিতের নতুন সিনেমার পোস্টার, শিপেমের রাজ্য সম্মেলনের নয়। ওদিকে বাইরে তখন স্লোগান চলছে, তোজোর কুকুরের কালো ল্যাজ কেটে দাও, পুড়িয়ে দাও। ইউক্রেনের যুদ্ধ নিয়ে লাইভ টেলিকাস্ট দেখছিলেন ব্রহ্মা। সেসব ছেড়ে এখন ছুটছেন স্নেহের সুভাষের বাড়ির দিকে।

পরবর্তী সংবাদ পেলেই জানাব।

 

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...