Monday, March 16, 2026

মদ খেয়ে বেপরোয়া ড্রাইভিং, গ্রেফতার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি

Date:

Share post:

ফের বিতর্কে জড়ালেন প্রাক্তন ক্রিকেট তারকা বিনোদ কাম্বলি। এ বার সরাসরি পুলিশ হেফাজতে পৌঁছে গেলেন তিনি। অভিযোগ, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন বিনোদ কাম্বলি। সে অবস্থায় ধাক্কা দেন অন্য একটি গাড়িতে। বান্দ্রা পুলিশের তরফে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়িতে ধাক্কা দেন কাম্বলি। যে কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে তদন্ত চলছে।

বান্দ্রা সোসাইটির বাসিন্দার অভিযোগের ভিত্তিতে ৫০ বছর বয়সী বিনোদ কাম্বলিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) মোটরযান আইনের ১৮৫ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগ করা হয়েছে কাম্বলির বিরুদ্ধে।

প্রসঙ্গত, গত বছর ব্যাঙ্ক জালিয়াতির শিকার হন কাম্বলি। বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন। পরে খোয়া যাওয়া এক লক্ষ ১৩ হাজার টাকা ফেরত পান কাম্বলি।

আরও পড়ুন- যুদ্ধ শেষের ইঙ্গিত, রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...