Tuesday, June 16, 2026

Corona Update: রাজ্যের জন্য সুখবর! দু’বছর পর বাংলায় ১০০-র নিচে দৈনিক করোনা সংক্রমণ!

Date:

Share post:

কমছে উদ্বেগ, স্বস্তি দিচ্ছে বাংলার দৈনিক করোনা(Corona)সংক্রমণের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের(West bengal health Department)মেডিক্যাল বুলেটিন (Medical Bulletin) বলছে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। প্রায় দু’বছর পর বাংলায় ১০০-র নিচে নামল দৈনিক করোনা সংক্রমণ! এর আগেরদিন রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২১৫। মৃত্যুও আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে , গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১ জনের। সুস্থতার হার রাজ্যে ঊর্ধ্বমুখী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২০৪ জন।

Secondary Exam:মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খোলা হল কন্ট্রোল রুম

জেলা ভিত্তিক রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা (Corona)আক্রান্তের রিপোর্ট :-

কলকাতা– গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। সুস্থ হয়েছেন ৩৫ জন।
উত্তর ২৪ পরগনা- গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। সুস্থ হয়েছেন ৩১ জন। রবিবার ও সোমবার কোনও মৃত্যু নেই।
দক্ষিণ ২৪ পরগনা–গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। রবিবার ২ জনের মৃত্যু হয়েছে, সোমবার মৃতের সংখ্যা ১।
হাওড়া– গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। একদিনে সুস্থ হয়েছেন ১০ জন।
হুগলি–রবিবার আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন।
পূর্ব মেদিনীপুর–গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন।
পূর্ব বর্ধমান– গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
পশ্চিম বর্ধমান– একদিনে সুস্থ হয়েছেন ৬ জন। গত ৪৮ ঘণ্টায় জেলায় কোনও মৃত্যু নেই।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ১৭ হাজার ৬৯৪টি করোনা পরীক্ষা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই ছার জেলায় গত দু’দিনে কোনও মৃত্যু নেই।
উত্তর দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩ জন। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে রবিবার আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। মালদহ ও মুর্শিদাবাদ এই দুই জেলায় গত ২৪ ঘন্টায় একজন করে আক্রান্ত হয়েছেন, ৪৮ ঘণ্টায় দুই জেলাতেই মৃত্যুর সংখ্যা ০। নদিয়া, বীরভূম এবং পুরুলিয়াতেও সোমবার কোনও মৃত্যু নেই।

 

Related articles

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...