Tuesday, June 16, 2026

Ukraine Russia:ইভানকিভ শহরের সেনাঘাঁটি গুঁড়িয়ে দিল রুশ সেনা, নিহত কমপক্ষে ৭০ সেনা

Date:

Share post:

বেলারুশের শান্তি বৈঠকের পরও রফাসূত্র মেলেনি। ইউক্রেনের আরও একটি সেনাঘাঁটি ধ্বংস করল রুশ সেনা। মঙ্গলবার সকালে ইউক্রেনের দক্ষিণ পূর্বে ইভানকিভ শহরের সেনাঘাঁটিতে হামলা চালায় রাশিয়া। তাতে কমপক্ষে ৭০ জন সেনা নিহত হয়েছে বলে খবর।শুধু সেনাঘাঁটিতেই নয় খারকিভের বসতি এলাকাগুলিতেও হামলা চালাচ্ছে তারা। ফলে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।এছাড়া ভোলিন, তারনোপিল, ভিনিৎসিয়া এলাকায় মুহূর্মুহূ আকাশপথে হামলা চালানো হয়েছে বলে খবর। সাধারণ নাগরিকদের দ্রুত বাড়ি ছেড়ে বাঙ্কারে নিয়ে যেতে তৎপর প্রশাসন।

আরও পড়ুন:Ukraine Russia:কিভের পথ ধরে এগোচ্ছে ৬৪ কিলোমিটার লম্বা রুশ সেনার কনভয়, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

ইউক্রেনের দাবি, এই পাঁচ দিনে রাশিয়ার হামলায় মৃত্যু হয়েছে অন্তত অন্তত সাড়ে তিনশো সাধারণ মানুষের। এর মধ্যে রয়েছে ১৪ জন শিশু। উল্লেখ্য, সোমবার রাতে বেলারুশে যুদ্ধরত দু’টি দেশ ইউক্রেন এবং রাশিয়ার শান্তি আলোচনার প্রস্তাব ব্যর্থ হয়েছে। তারপর থেকেই রুশ হামলা দ্বিগুণ হারে বেড়েছে ইউক্রেনে।

ইউক্রেনের আরেক শহর খারসেনের মেয়র ইগর কোলিখায়েভ জানিয়েছেন, এই শহরটির দিকেও এগোচ্ছে রুশ সেনা। খারসেনে প্রবেশের জন্য প্রশস্ত পথ তৈরি করেছে তারা। কত বড় বিপর্যয় নামতে চলেছে, তা ভেবেই আশঙ্কিত তিনি। কিয়েভের প্রসূতি হাসপাতালের উপর রাশিয়া শেল ফাটানো হয়েছে বলেও খবর। তাতে অনেকের মৃত্যুর আশঙ্কা। হাসপাতালের সিইও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরটি জানিয়েছেন।

শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে পালটা প্রতিরোধ গড়ে তুলতে ন্যাটোর দেশগুলি সবরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউক্রেনের দিকে। এদিন প্রতিরক্ষা মন্ত্রী আন্তি কাইক্কোনেন টুইটে জানিয়েছেন, তাদের হাতে অতিরিক্ত ৭০ টি মিগ ও সুখোই সিরিজে যুদ্ধবিমান এসেছে। বুলগেরিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়ার তরফে সেসব দেওয়া হল। এছাড়া ২৫০০ অ্যাসল্ট রাইফেল, ১৫ হাজার বুলেট, ১৫০০ ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে ফিনল্যান্ড। এছাড়া যুদ্ববিধ্বস্ত দেশের আমজনতার জন্য ৭০ হাজার প্যাকেট খাবারও দেওয়া হচ্ছে। কানাডার তরফে দেওয়া হয়েছে ২০০০ মিসাইল।

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...