Tuesday, June 23, 2026

Ukraine Russia:কিভের পথ ধরে এগোচ্ছে ৬৪ কিলোমিটার লম্বা রুশ সেনার কনভয়, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

Date:

Share post:

আরও বড়সড় হামলার ছক কষছে পুতিন। উপগ্রহ চিত্রে মিলল তারই প্রমাণ। রয়টার্সের তরফে প্রথমে এই সংবাদ পাওয়া যায়। এরপর আমেরিকার একটি বেসরকারি সংস্থার দাবি করে ইউক্রেনের রাজধানী কিভের কাছাকাছি চলে এসেছে রুশ সেনার ৬৪ কিলোমিটার দীর্ঘ একটি কনভয়। ধীরে ধীরে ইউক্রেনের উত্তরে এগোচ্ছে এই কনভয়।

আরও পড়ুন:Commercial Cylinder: একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

সোমবার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে,ইউক্রেনীয় শহর ইভানকিভেও প্রায় ছ’কিলোমিটার দীর্ঘ রুশ সেনার কনভয় সেভচেঙ্কার রাস্তা ধরে কিভের দিকে এগোচ্ছে। সেই কনভয়ে ট্যাঙ্ক, সেলফ প্রপেলড আর্টিলারি, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস রয়েছে।

খারকিভের ভেতরে রুশ সেনা ঢুকতে না পেরে সোমবার মুহুর্মুহু গোলাবর্ষণ করেছে রাশিয়া। সেই হামলায় ১১ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। কিভেও ১৪ জন শিশু-সহ ৩৫২ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।এমনকি রাশিয়া পরমাণু হামলারও হুমকি দিয়েছে। যা নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিরুদ্ধ স্বর আরও জোরালো হয়েছে।এত কিছুর পরেও অবশ্য সোমবার রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, তারা যুদ্ধ শুরু করেনি৷ বরং তা শেষ করা চেষ্টা করছে৷ ইউরোপকে মানবিক এবং রাজনৈতিক বিপর্যয়ের মুখে ফেলার জন্য ন্যাটোকেই দায়ী করেছে রাশিয়া৷

সোমবার বেলারুশে আলোচনায় বসেছিল রাশিয়া এবং ইউক্রেন৷ যদিও তাতে কোনও রফাসূত্র বেরোয়নি৷ ফের দুই দেশ আলোচনায় বসতে পারে বলে শোনা যাচ্ছে৷ এরই মধ্য চরবৃত্তির অভিযোগে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত রাশিয়ার ১২ জন সদস্যকে আমেরিকা ছাড়ার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন৷

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...