Wednesday, May 13, 2026

ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে এবার ‘অপারেশন গঙ্গা’ রেসকিউ প্রোগ্রাম

Date:

Share post:

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : কেন্দ্রের বিশাল রেসকিউ প্রোগ্রাম ‘অপারেশন গঙ্গা’র অধীনে ইউক্রেন থেকে ভারতীয়দের আনতে বুধবার ভোর ৪ টে নাগাদ ভারতীয় বায়ু সেনার সি-১৭ গ্লোবমাস্টার রোমানিয়ার উদ্দেশে রওনা হয়েছে। এর আগে প্রতিকূল পরিস্থিতিতে একাধিকবার ভারত সরকারের সহায় হয়েছিল এই সি-১৭ গ্লোবমাস্টার। চিনের সঙ্গে সামরিক সংঘর্ষের সময় লাদাখে ট্যাঙ্ক বহন করা থেকে শুরু করে কোভিড -১৯ এর সবচেয়ে খারাপ পর্যায়ে অক্সিজেন ট্যাঙ্কার সরবরাহ এবং সম্প্রতি তালিবান দখলের পরে আফগানিস্তান থেকে লোকদের উদ্ধার করা। ভারতীয় বিমান বাহিনীর সি -১৭ গ্লোবমাস্টার আবারও একটি সংকটের সমাধানে নিয়োজিত ।ভারতীয় বিমান বাহিনীর এই জাম্বো পরিবহন বিমানের ৮০ টন পর্যন্ত বহন ক্ষমতা রয়েছে।রাশিয়ার সামরিক অভিযানের ফলে ইউক্রেনে আটকা পড়া ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনতে উড়ান শুরু করে দিয়েছে সি-১৭ বিমান। এই বিমানে একবারে ৮৫০জন ভারতীয়কে ফিরিয়ে আনা সম্ভব।

 

এর আগে তালিবানরা দেশ দখল করার পরে আফগানিস্তান থেকে ৮৪২ জনকে ফিরিয়ে নিয়ে এসেছিল দিল্লি। ‘অপারেশন গঙ্গা’ নামে ভারত যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ভারতীয়দের সরিয়ে নিতে এর আগে পশ্চিম ইউক্রেন সীমান্তবর্তী হাঙ্গেরি, পোল্যান্ড এবং রোমানিয়াতে এয়ার ইন্ডিয়া’র বিমান পাঠিয়েছিল।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...