Thursday, May 14, 2026

“ফাটা ডিমে তা দিচ্ছে”, এবার পুরভোটে “শূন্য” বিজেপিকে ”উটপাখি” তকমা তথাগতর

Date:

Share post:

ফের বঙ্গ বিজেপির ক্ষমতাসীন নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগার করলেন বর্ষীয়ান নেতা তথাগত রায়। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কড়া ভাষায় সমালোচনার সুরে তথাগতর টুইট, “বিধানসভা ভোটের ফলের পর বিজেপি বিপর্যয় স্বীকার না করে বলেছিল, ৩ থেকে বাড়িয়ে ৭৭ তো করেছি! সেই উটপাখির মতো আচরণের ফল হল আজ পুরভোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া!”

 

এখানেই শেষ নয়। সুধীন দত্তর জনপ্রিয় কবিতা ‘’উটপাখি” থেকে লাইন তুলে ধরে তথাগতবাবু লেখেন, “ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে”? এতেই স্পষ্ট, বঙ্গ বিজেপি নেতৃত্বকে তিনি উটপাখির সঙ্গে তুলনা করলেন।

একুশের বিধানসভা ভোট থেকে শুরু করে উপনির্বাচন হোক কিংবা কর্পোরেশন বা সদ্য সমাপ্ত ১০৮ পৌরসভা ভোট, সবেতেই ডাহা ফেল গেরুয়া শিবির। যা নিয়ে বারেবারে সরব হয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। বঙ্গ বিজেপির লাগাতার বিপর্যয় নিয়ে একের পর এক কটাক্ষ করে চলেছেন তিনি।

এবার তাঁর নিশানায় পুরভোটে বিজেপি “শূন্য” হয়ে যাওয়া। রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে বামেরা কিছুটা উঠে দাঁড়ালেও একটির দখলও নিতে পারেনি গেরুয়া শিবির। তার পরপরই ‘চিন্তন বৈঠক’ শুরু করছে বঙ্গ বিজেপি। শনিবার সেই বৈঠকের আগে তথাগতবাবু টুইট খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- নির্দলদের বহিরাগত মানতে নারাজ মদন, দল এমন মন্তব্যর অনুমোদন দেয় না জানালেন কুণাল

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...