Thursday, May 14, 2026

নৃশংস! বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ ছেলে, পুত্রবধূর বিরুদ্ধে

Date:

Share post:

নৃশংস! বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ ছেলে এবং পুত্রবধূর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) শহরের ২৫নং ওয়ার্ডের খাদিমপুর বটতলা এলাকায়।

রাস্তায় বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। বৃদ্ধাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর ছেলে ও পূত্রবধূর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার বাসিন্দা বৃদ্ধা সুভদ্রা রায়ের (Subhadra Roy) ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাত তার ছেলে এবং পুত্রবধূ। শুধু তাই নয়, পুত্রবধূ তার শাশুড়িকে ঠিকমত খাবার না দেওয়ারও অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: প্রদেশ কংগ্রেসকে গুরুত্ব দেয় না হাইকমান্ড: দলের মনোভাবে ক্ষুব্ধ অধীরদের নালিশ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাতে সুভদ্রা রায়ের ছেলে এবং পুত্রবধূ তাঁকে পুড়িয়ে মারে। সকাল হতেই দগ্ধ দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ (Balurghat Police Station)। এরপর তাঁরা ওই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এরপর শনিবার ওই বৃদ্ধার ছেলে এবং পুত্রবধু এলাকায় আসলে স্থানীয় বাসিন্দারা তাদের আটকে রেখে বালুরঘাট থানায় খবর দেয়। পুলিশ মৃত বৃদ্ধার ছেলে এবং পুত্রবধূকে আটক করে থানায় নিয়ে যায়।

২৫নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা বাবলু বিশ্বাস ও প্রতিবেশী মামনি দাস-এর বক্তব্য, ওই বৃদ্ধার ছেলে এবং পুত্রবধূ দীর্ঘদিন ধরে বৃদ্ধার ওপরে অত্যাচার চালাত। পুলিশ ছেলে এবং পুত্রবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান, ছেলের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন মা। তাই তাঁকে খুন করেছেন ছেলে আর তাঁর বউ। পুলিশ সূত্রে খবর, মৃতার আরও এক ছেলে শঙ্কর রায়কে খবর দেওয়া হয়েছে। তিনি শিলিগুড়িতে থাকেন।

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...