Tuesday, June 16, 2026

Russia-Eucraine : ১২ দিনে তৃতীয় বার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, ‘গুরুত্বহীন’ বললেন জেলেনস্কি

Date:

Share post:

ফের যুদ্ধবিরতি । সোমবার দুপুর ১২.৩০ থেকে শুরু হবে যুদ্ধবিরতি। ১২ দিনে এ নিয়ে তৃতীয় বার যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। জানা গিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকড়েঁর বিশেষ অনুরোধেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সময় বেলা ১২.৩০ টা থেকে খারকিভ, মারিউপুল এবং সুমি শহরে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। যুদ্ধ বিরতির সময় হিউম্যান করিডোর অর্থাৎ মানবিক পথ তৈরি করে যুদ্ধবন্দিদের, বিদেশিদের , শিশু -মহিলা -বৃদ্ধদের , অসুস্থদের বাইরে বেরিয়ে যেতে সাহায্য করা হবে।

গতকাল অর্থাৎ রবিবারও কিছুক্ষণের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। আন্তর্জাতিক মহলের মতে এভাবে একদিন করে করে ইউক্রেনের বিভিন্ন শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে পুতিন নিরীহ নাগরিকদের ইউক্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতে চাইছেন।

আন্তর্জাতিক মহলের চাপে পড়ে পুতিন কিছুটা মানবিক হওয়ার চেষ্টা করছেন। সমালোচকরা অন্তত তেমনটাই মনে করছেন। কারণ পুতিন আগেই ঘোষণা করেছেন যে , জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা না দেওয়া পর্যন্ত রাশিয়ার আক্রমণ চলবেই । আর সেই সঙ্গেই রোজই কিছুক্ষণের জন্য যুদ্ধবিরতি। অর্থাৎ সমালোচকরা মনে করছেন পুতিন এটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে তার বিদ্রোহ ইউক্রেনের প্রেসিডেন্ট -এর বিরুদ্ধে নিরীহ-নিরাপরাধ ইউক্রেন বাসীর বিরুদ্ধে নয়।

 

 

যদিও ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধবিরতি ঘোষণাকে আমল দিতে চাইছে না । ইউক্রেনের মতে, এ সবই রাশিয়ার ‘নাটক’। কারণ এর আগেও যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া । আর তারপরেই দ্বিগুণ শক্তি নিয়ে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছে রুশ সেনা। নিরন্তর হত্যালীলা -ধ্বংসলীলা চালাচ্ছে ইউক্রেনের একের পর এক শহরে। রুশ সেনাবাহিনীর তাণ্ডব থেকে বাদ যাচ্ছেন না শিশু এবং মহিলারাও । ইউক্রেনের প্রেসিডেন্ট -এর মতে রাশিয়ার এই যুদ্ধবিরতি অভিনয় । এর কোনো গুরুত্বই নেই ।

সোমবার দিন সকালেই খারকিভ -এ অবস্থিত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পরমাণু চুল্লিতে গোলাবর্ষণ করেছে রাশিয়া । এখনো সেখানে আক্রমণ চলছে । তাহলে কীসের যুদ্ধবিরতি ? এই যুদ্ধবিরতি মূল্যহীন । দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের।

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...