Tuesday, June 16, 2026

যুদ্ধের জেরে রেকর্ড দাম অপরিশোধিত তেলের, শেয়ারবাজারেও বড়সড় পতন

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন(Russia-Ukraine) যুদ্ধের জেরে দেশের শেয়ারবাজার(Share Market) ক্রমাগতভাবে নিম্নমুখী। শুধু তাই নয়, যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক তেলের বাজারে(Oil Price) অপরিশোধিত তেলের দামও আকাশ ছুঁয়েছে। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ব্যারেল পিছু তেলের দাম পৌছে গিয়েছে ১৩৯ ডলারে। ডলারের তুলনায় সর্বকালীন পতন হয়েছে ভারতীয় মুদ্রারও। সবমিলিয়ে কোভিড পরবর্তী পরিস্থিতিতে ফের একবার বড়সড় ধাক্কা খেল আন্তর্জাতিক অর্থনীতি। যার প্রভাব সরাসরি পড়ছে ভারতের বাজারেও।

রবিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ছিল ১৩৯ ডলার। পরে তা খানিকটা কমে দাঁড়ায় ১৩০ ডলার। তেলের পাশাপাশি এদিন বাজার খোলার পর দেশের শেয়ার বাজারও বড় ধাক্কা খায়। বাজার খোলার পর প্রায় ১৬০০ পয়েন্ট পড়ে যায় ভারতীয় শেয়ার বাজারের সূচক সেনসেক্স। নিফটি পড়ে যায় ৪০০ পয়েন্টের বেশি। যদিও পরে সামান্য ঘুরে দাড়িয়েছে বাজার। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় দাঁড়িয়েছে ৫৩ হাজার ১২৫ পয়েন্টে। পাশাপাসি নিফটি দাড়িয়েছে ১৫ হাজার ৯২২ পয়েন্টে। এশিয়ান পেন্টস, মারুতি, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাইটান, উইপ্রো, বাজাজ ট্যুইনস, কোটাক ব্যাঙ্ক, এইচইউএল, এমঅ্যান্ডএম, টেক এম, ইনফোসিস, এইচডিএফসি ব্যাংকের শেয়ারে সবচেয়ে বেশি লোকসানে চলছে। এই শেয়ারগুলি চার শতাংশ পর্যন্ত নেমে গিয়েছে বলে খবর।

আরও পড়ুন:Russia-Eucraine : ১২ দিনে তৃতীয় বার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, ‘গুরুত্বহীন’ বললেন জেলেনস্কি

এছাড়াও অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। ডলারের বিনিময়ে ভারতীয় মুদ্রার দাম দাড়িয়েছে ৭৬ টাকা ৯২ পয়সা। পাশাপাশি এই পরিস্থিতির জেরে দেশে ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে সোনার দাম।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...