Thursday, April 23, 2026

মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগদান জয়প্রকাশের, পেলেন রাজ্যের সহ-সভাপতি পদ

Date:

Share post:

জল্পনা একটা ছিলই, এবার তা সত্যি হল। মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের রাজ্য কমিটির বর্ধিত বৈঠকেই তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বঙ্গ বিজেপির বিদ্রোহী নেতা জয়প্রকাশ মজুমদার ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। এবং মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী জয়প্রকাশ মজুমদারকে রাজ্য কমিটির সহ-সভাপতি ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জয়প্রকাশ বিজেপিতে যে পদে ছিলেন, তৃণমূলে সেই পদে থেকেই কাজ করবেন।

তৃণমূলে যোগ দিয়ে তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে জয়প্রকাশ মজুমদার বলেন, ”তৃণমূল পরিবারের সদস্য হয়ে ভালো লাগছে। যেভাবে নেত্রী তাঁকে যোগদান পর্বেই সম্মান দিলেন, তাতে আমি আপ্লুত। আমাকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছর। দলের নির্দেশ মেনে আগামিদিনে কাজ করবো।”

আরও পড়ুন:TMC Committee: তৃণমূলে নয়া কমিটি ঘোষণা মমতার, এক নজরে কে কে আছেন তালিকায়

এরপরই তাঁর পুরোনো দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন জয়প্রকাশ মজুমদার। তাঁর কথায়, “রাজ্যের সব মানুষ এখন তৃণমূলের সঙ্গে। অন্যদিকে বিজেপিতে পচন ধরেছে। মানুষ তাদের সঙ্গে নেই। বিজেপি যেভাবে পুরনোদের অসম্মান করে নতুনদের নিয়ে নাচানাচি করছে তাতে এই দল খুব দ্রুত বাংলার বুক থেকে উঠে যাবে। দিলীপ ঘোষ থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় কেউই স্বস্তিতে নেই বিজেপিতে।”

দল পরিবর্তনের বিষয়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠায় জয়প্রকাশ মজুমদার বলেন, “আমি একেবারেই নৈতিক কাজ করেছি। আমি কোনও দলে না থাকা অবস্থায় তৃণমূলে যোগ দিয়েছি। অনেক আগেই বিজেপি আমাকে তাড়িয়ে দিয়েছে। সাসপেন্ড করার পর বিজেপির সঙ্গে আমার কোনও সম্পর্ক ছিল না। এবার তৃণমূল থেকে মানুষের জন্য কাজ করতে চাই।”

Related articles

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...

সুপ্রিম নির্দেশেই সার: ভোটকেন্দ্র থেকে ফিরতে হল সস্ত্রীক নন্দলাল বসুর নাতিকে, ভোট কি দিতে পারবেন!

SIR-এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ (Suprabudha Sen)...

কেশপুরে ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু তালিকায় নাম থাকা পরিবারের একমাত্র সদস্যের

ভোটার তালিকায় নাম নেই পরিবারের বাকি সদস্যদের। যাঁর ছিল ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি...