Wednesday, May 20, 2026

দলের প্রার্থীকে হারিয়ে নির্দল নিয়ে ঘোরা! সময় এলে ক্যাঁচ করে নাম কেটে দেব: মমতা

Date:

Share post:

পুরসভা নির্বাচনে বিরোধীদের ধুলিস্যাত করে বিপুল জয় হাসিল করেছে তৃণমূল(TMC)। যদিও এই নির্বাচনে যথেষ্ট বেগ পেতে হয়েছে নির্দল প্রার্থীদের জন্য। তবে এই বিষয়টিকে তৃণমূল যে মোটেই ভালো চোখে দেখছে না মঙ্গলবার তৃণমূলের বর্ধিত কমিটির বৈঠকে তা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে নির্দল প্রার্থী ও তাদের পৃষ্টপোষক নেতাদের কড়া ভাষায় হুঁশিয়ারিও দিলেন তিনি।

এদিন দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দলীয় প্রার্থীকে হারিয়ে গাড়িতে নির্দল প্রার্থীকে নিয়ে ঘোরা হচ্ছে। দলের নির্দেশ যারা মানছেন না তাদের প্রত্যেকের খবর আমার কাছে রয়েছে। কিছু নির্দল আর কিছু নেতা রয়েছেন যারা এসব করছেন। ভাবছেন আপনার সুযোগ এসেছে? দল যখন সুযোগ পাবে তখন আপনার নামটা ক্যাঁচ করে কেটে দেবে। কীসের জন্য দলের কিছু নেতা এসব করছে? যেখানে দলের প্রার্থী নেই সেখানকার কথা না হয় বোঝা গেল। সেখানে না হয় কাউকে সমর্থন দিতে হয়। কিন্তু দলের প্রার্থী থাকা সত্বেও নির্দলকে জিতিয়ে নেতা হবেন! আমি ৭-৮ জনের নাম দেখেছি।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় দলের শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করে দেন। যেখানে রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন:ইউক্রেনে ব্যাপক বোমা বর্ষণ রাশিয়ার, সুমি থেকে উদ্ধার ৬৯৪ ভারতীয়

পাশাপাশি সুর চড়িয়ে নির্দল প্রার্থী ও সাহায্যকারী নেতাদের বার্তা দিয়ে মমতা বলেন, “প্রথমে সাবধান করব। তারপর শোকজ করব। দুবার শোকজ হলেই সাসপেন্ড করে দেব। সে যেই হোক না কেন। দলে কিছু নেতা খেটে মরবে, আর কিছু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে এটা দল সহ্য করবে না।”

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...