Sunday, June 14, 2026

‘জাদু সংখ্যা’ ছুঁতে পারেনি, নির্দলের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে গোয়া বিজেপি

Date:

Share post:

সকাল থেকে গোয়ায়(Goa) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষমেশ এগিয়ে গেল বিজেপিই(BJP)। ৪০ আসনবিশিষ্ট গোয়া বিধানসভায় ম্যাজিক ফিগার ২১। তবে ২০টি আসনে পেয়েছে বিজেপি। এই অবস্থায় নির্দল প্রার্থীদের সমর্থন তাদের দিকে রয়েছে দাবি করে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে যাচ্ছে গোয়া বিজেপি।

প্রসঙ্গত, বুথ ফেরত সমীক্ষায় আগেই দাবি করা হয়েছিল গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি কংগ্রেস। তবে সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেসকে ছাপিয়ে গিয়েছে বিজেপি। শেষ পাওয়া খবরে ২০টি আসন পেয়েছে বিজেপি। কংগ্রেস জোট পেয়েছে ১২টি আসন। তৃণমূল জোট পেয়েছে ২ আসন, আম আদমি পার্টির ২ এবং নির্দল ৪। পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে সরকার গঠনের বিষয়ে নির্দল এর সমর্থন নিয়ে রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাইয়ের কাছে যাচ্ছে বিজেপি।

আরও পড়ুন:আমরা এখানে থাকবো ও গোয়ার মানুষের সেবা করব, টুইট তৃণমূলের

উল্লেখ্য, ২০১৭ সালে গোয়া বিধানসভা নির্বাচনে ৪০ টি আসনের মধ্যে ১৩ টি আসন জিতেছিল বিজেপি কংগ্রেস ১৭টি আসন, গোয়া ফরোয়ার্ড পার্টি ও নির্দল পেয়েছিল ৩টি করে আসন, এনসিপি ১টি আসন। তবে সেবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেষ পর্যন্ত সরকার করতে পারেনি কংগ্রেস। অথচ ১৩ আসন পেয়ে এমজিপি পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি এবং নির্দল বিধায়কদের নিয়ে সরকার গড়ে ফেলেছিল বিজেপি। এবার অবশ্য বাকিদের পিছনে ফেলে  সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি। ফলে সরকার গড়তে গত বারের মতো এবার বিজেপির বেগ পেতে হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...