Monday, April 27, 2026

India Team: বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারত, ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানে হারাল মিতালি রাজের দল

Date:

Share post:

মহিলা বিশ্বকাপে (World Cup) আবারও জয়ে ফিরল ভারতীয় দল (India Team)। শনিবার ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ১৫৫ রানে হারাল মিতালি রাজের (Mithali Raj) দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পরে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারতের মহিলা দল। আর শনিবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবারও জয়ের স্বরনীতে ফিরল মিতালি রাজের দল।

ম‍্যাচে এদিন  টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান করে ভারত। ভারতের হয়ে শতরান করেন স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌর। ১২৩ রান করেন স্মৃতি মান্ধনা। ১০৯ রান করেন হরমনপ্রীত কৌর। যশ্তিকা ভাটিয়া করেন ৩১ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নেন অনিশা মহম্মদ।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৬২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াই চালান ডেন্ডড্র ডটিন। ৬২ রান করেন তিনি।  ভারতের হয়ে তিন উইকেট নেন স্নেহ রানা। দুই উইকেট নেন মেঘনা সিং।  একটি করে উইকেট নেন ঝুলন গোস্বামী, রাজস্বী গায়কোওয়াড এবং পূজা বস্ত্রকার।

আরও পড়ুন:Deaflympics 2022: ডেফ অলিম্পিক্সে সুযোগ পেলেন বাংলার অভিষা বন্দ‍্যোপাধ‍্যায়

 

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...