Wednesday, June 24, 2026

Congress-rahul-priyanka: ভোটে কংগ্রেসের হারের দায় নিয়ে পদত্যাগ করবেন রাহুল-প্রিয়াঙ্কা? 

Date:

Share post:

সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে পুরোদস্তুর ধরাশায়ী হয়েছে কংগ্রেস। নির্বাচনে দলের এই ভরাডুবির দায় নিয়ে কি পদত্যাগ করতে চলেছেন রাহুল এবং প্রিয়াঙ্কা?  রবিবার বিকেলেই ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনায় বসতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। আর জল্পনা সেখানেই নিজেদের দায় মেনে নিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করতে চান তাঁরা। কংগ্রেসের অন্দরের খবর তেমনটাই।  কংগ্রসের সদর দফতরেই এই বৈঠক হবে।

এদিকে আগামিকাল অর্থাৎ সোমবার সংসদে দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। সেখানেও দলের ভূমিকা কী থাকবে তা নিয়েও এদিনের ওয়ার্কিং কমিটিতে আলোচনায় বসতে চলেছে  কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সোনিয়া গান্ধীর নেতৃত্বে দলের পরবর্তী রণকৌশল স্থির হবে। তবে সবথেকে আলোচিত বিষয় হতে চলেছে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর পদত্যাগের সিদ্ধান্ত। কারণ ইতিমধ্যেই নেতৃত্ব বদলের দাবি উঠতে শুরু করেছে কংগ্রেসের কোনো কোনো মহল থেকে। শশী থারুর এবং আরো কয়েকজন কংগ্রেস নেতা ইতিমধ্যেই প্রকাশ্যে নেতৃত্ব বদলের প্রসঙ্গ তুলতে শুরু করেছেন। তাই এদিনের ওয়ার্কিং কমিটির বৈঠকে  এই বিষয়টিই যে মুখ্য আলোচ্য হয়ে উঠতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে রবিবার সকালেও সোনিয়া গান্ধীর বাসভবনে একটি বৈঠক হয়েছে। সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা ছাড়াও কংগ্রেসের সংসদীয় দলের একাধিক নেতা এই বৈঠকে হাজির ছিলেন।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...