Tuesday, February 24, 2026

Extra Marital Affair: ১৩ বছর ধরে মায়ের পরকীয়ার অভিযোগ, এবার চরম পদক্ষেপ নিল ছেলে

Date:

Share post:

কথায় আছে কু-পুত্র যদি বা হয় কু’মাতা কদাপি নয়! তাই নিজের মায়ের সম্পর্কে পড়শিদের গঞ্জনা সহ্য করতে পারেনি ছেলে। পরপুরুষের সঙ্গে মায়ের সম্পর্কের (Extra Marital Affairs) বিরুদ্ধে গিয়ে মারাত্মক পদক্ষেপ নিল সে। নদিয়ার(Nadia) শান্তিপুরের(Shantaipur) বাইগাছি পাড়া এলাকার ঘটনা। মায়ের প্রেমিককে কুপিয়ে খুন করল ছেলে। রবিবারের এই ঘটনায় ছেলের শাস্তির দাবি তুললেন মা।

মায়ের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক এক প্রতিবেশী ব্যক্তির। প্রথমে পারিবারিক বন্ধু হলেও বাবার মৃত্যুর পর থেকে সম্পর্ক অন্যদিকে গড়াতে শুরু করে। সন্দেহ বাড়ে ছেলের সঙ্গে দোসর প্রতিবেশীদের গঞ্জনা। অপমান আর সহ্য করতে পারেননি যুবক। প্রকাশ্য দিবালোকেই দা দিয়ে মায়ের ‘প্রেমিক’কে কোপায় সে। ধারালো অস্ত্রের আঘাতে মুহূর্তেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। আহত ব্যক্তিকে শান্তিপুর হাসপাতালে (Shantaipur Hospital)ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, মোট ১৮ টি সেলাই পড়েছে ঐ ব্যাক্তির।

অন্যদিকে স্বামীর ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’-এর কথা স্বীকার করে নিয়েছেন আহত ব্যক্তির স্ত্রী নিজেও। তিনি জানান প্রতিবেশী মহিলার সঙ্গে তাঁর স্বামীর ঘনিষ্ঠতার জেরে অসম্মান আর অপমানের ভাগী হতে হয় তাঁকেও। তাঁর দুই সন্তান, ভবিষ্যতে যদি তাঁর স্বামি অভিযুক্তের মাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে তাঁদের আগামি ঠিক কী হবে তা নিয়ে সন্দিহান তিনি। তবে অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবিও তুলছেন তিনি। কিন্তু অভিযুক্তের মা কী বলছেন? পরকীয়া – বিবাহবহির্ভূত (Extra Marital Affairs)সম্পর্ক এই নিয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি বিষয়টিকে খুব স্বাভাবিক বলেই ব্যাখ্যা করেন। তবে এই ঘটনার পর নিজের ছেলের শাস্তির দাবি তুলছেন তিনিও। শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। গোটা ঘটনায় রীতিমত চাঞ্চল্য এলাকা জুড়ে।

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...